মার্কিন হুমকি পরোয়া করি না: ট্রাম্পকে উত্তর কোরিয়া

বিদেশ ডেস্ক
১০ ডিসেম্বর ২০১৯, ১০:১৪আপডেট : ১০ ডিসেম্বর ২০১৯, ১০:১৬

উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রের কোনও হুমকিকে পরোয়া করে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক হুঁশিয়ারির জবাবে এমন প্রতিক্রিয়া জানিয়েছে পিয়ংইয়ং। সোমবার উত্তর কোরিয়ার প্রধান আলোচক কিম ইয়ং চোল বলেন, যুক্তরাষ্ট্রের অন্তঃসারশূন্য হুমকিকে পিয়ংইয়ং ভয় পায় না। মার্কিন হুমকি পরোয়া করি না: ট্রাম্পকে উত্তর কোরিয়া
রবিবার টুইটারে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেছিলেন, উত্তর কোরিয়ার নেতা কিম জং উন খুবই স্মার্ট একজন মানুষ। তবে ওয়াশিংটনের সঙ্গে শত্রুতার পথে হাঁটলে তাকে অনেক কিছু হারাতে হবে। প্রকৃতপক্ষে তাকে সবই হারাতে হবে।

ট্রাম্পের ওই টুইটের জেরেই সোমবার পাল্টা প্রতিক্রিয়া জানায় পিয়ংইয়ং। যুক্তরাষ্ট্রের সঙ্গে এ পর্যন্ত উত্তর কোরিয়ার আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী কিম ইয়ং চোল কোরীয় উপদ্বীপে মার্কিন ভূমিকার কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, পিয়ংইয়ং-এর সঙ্গে ফলপ্রসূ আলোচনা করতে ওয়শিংটনকে চলতি বছরের শেষ পর্যন্ত যে সময় দেওয়া হয়েছে তা আর নবায়ন করা হবে না। পিয়ংইয়ং সম্পর্কে ট্রাম্পের তেমন কোনও ধারণাই নেই।

গত ফেব্রুয়ারি মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের হ্যানয় শীর্ষ বৈঠকের কথা ছিল। কিন্তু কোরীয় উপদ্বীপকে পরমাণু অস্ত্রমুক্ত করার বিষয়ে ঐকমত্য না হওয়ায় ওই আলোচনা ভেস্তে যায়। পরে দুই কোরিয়ার সীমান্তে উত্তর কোরিয়ার নেতার সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। ২০১৮ সালের জুনে সিঙ্গাপুরে প্রথমবারের মতো সাক্ষাৎ করেন ট্রাম্প ও কিম। তবে দৃশ্যত এসব সাক্ষাতে আনুষ্ঠানিক ফটোসেশনের বাইরে উল্লেখযোগ্য কোনও অগ্রগতি হয়নি। সূত্র: পার্স টুডে, রয়টার্স।

/এমপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম