চেক প্রজাতন্ত্রে হাসপাতালে বন্দুক হামলা, নিহত ৬

বিদেশ ডেস্ক
১০ ডিসেম্বর ২০১৯, ১৬:০৪আপডেট : ১০ ডিসেম্বর ২০১৯, ১৬:০৯

মধ্য ইউরোপের দেশ চেক প্রজাতন্ত্রে উত্তর পূর্বাঞ্চলীয় শহর অস্ট্রাভার একটি হাসপাতালে এক বন্দুকধারীর হামলায় অন্তত ছয় জন নিহত ও দুই জন গুরুতর আহত হয়েছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) হাসপাতালটির ওয়েটিং রুমে এই হামলা চালানো হয় বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আন্দ্রেজ বাবিস। পুলিশ জানিয়েছে, হামলার পর বন্দুকধারী পালিয়েছে। তার খোঁজে পুরো শহরের নিরাপত্তা বাড়িয়ে তল্লাশি চালানো হচ্ছে। চেক প্রজাতন্ত্রে হাসপাতালে বন্দুক হামলা, নিহত ৬

চেক রিপাবলিকে সাধারণত বন্দুক হামলার ঘটনা বিরল। সর্বশেষ ২০১৫ সালে দেশটির একটি রেস্টুরেন্টে এক বন্দুকধারীর  হামলায় আট ব্যক্তি নিহত হয়। পরে ওই হামলাকারী আত্মহত্যা করে। মঙ্গলবার দেশটির অস্ট্রাভা শহরে হামলার ঘটনা ঘটেছে। প্যারাগুয়ে থেকে ৩০০ কিলোমিটার ও পোল্যান্ড সীমান্ত থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে অবস্থিত অস্ট্রাভা শহরটি মূলত স্টিলের জন্য বিখ্যাত।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জ্যান হ্যামাসেক টুইট বার্তায় বলেছেন, স্থানীয় সময় সকাল সাতটার (বাংলাদেশ সময় দুপুর ১২টা) পরে অস্ট্রাভা ফ্যাকাল্টি হাসপাতালে গুলির ঘটনা ঘটেছে। স্থানীয় সংবাদমাধ্যম ডিএনইএস ডেউলি তাদের ওয়েবসাইটে জানিয়েছে, অস্ট্রাভা হাসপাতালের ট্রমা ওয়ার্ডে এই হামলার ঘটনা ঘটে।

চেক রিপাবলিকের প্রধানমন্ত্রী আন্দ্রেজ বাবিস স্থানীয় টেলিভিশনকে জানিয়েছেন, হাসপাতালটির ওয়েটিং রুমে অপেক্ষারতদের মাথায় খুব কাছ থেকে গুলি চালায় হামলাকারী। টুইট বার্তায় দেশটির পুলিশ জানিয়েছে, হামলাকারীর খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। সন্দেহভাজন হামলাকারীর ছবিও প্রকাশ করেছে তারা। ওই হামলাকারীর উচ্চতা পাঁচ ফুট নয় ইঞ্চি বলে জানিয়েছে চেক টিভি।

/জেজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের