আসামের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: মোদি

বিদেশ ডেস্ক
১২ ডিসেম্বর ২০১৯, ১২:৪৪আপডেট : ১২ ডিসেম্বর ২০১৯, ১২:৪৮

ভারতের বিতর্কিত নাগরিকত্ব বিলের বিরুদ্ধে আসামে উত্তাল বিক্ষোভের মুখে রাজ্যটির বাসিন্দাদের এ নিয়ে উদ্বিগ্ন না হওয়ার পরামর্শ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার টুইটারে দেওয়া এক পোস্টে এ পরামর্শ দেন তিনি। আসামের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: মোদি
টুইটে মোদি বলেন, আসামের ভাই-বোনদের আশ্বস্ত করতে চাই যে, পাস হওয়া সিএবি বিল নিয়ে তাদের উদ্বেগের কিছু নেই। আমি তাদের আশ্বস্ত করতে চাই, আপনাদের অধিকার, অনন্য পরিচয় ও সুন্দর সংস্কৃতি কেউ কেড়ে নিতে পারবে না। এটি ক্রমবর্ধমান এবং আরও বাড়তে থাকবে।

অসমিয়া ভাষায় দেওয়া আরেক টুইটে মোদি বলেন, কেন্দ্রীয় সরকার ও আমি সংবিধান অনুযায়ী আসামের মানুষের রাজনৈতিক, ভাষাগত, সাংস্কৃতিক ও ভূমি সংক্রান্ত অধিকারগুলোর সুরক্ষা দিতে প্রতিশ্রুতিবদ্ধ।

এদিকে নাগরিকত্ব বিলের বিরুদ্ধে বুধবারও আসামে বিক্ষোভ অব্যাহত রয়েছে। গত কদিন ধরেই রাজ্যজুড়ে প্রতিবাদ বিক্ষোভে শামিল হয়েছেন হাজার হাজার মানুষ। বুধবার অগ্নিগর্ভ হয়ে ওঠে সেখানকার পরিস্থিতি। বিলের প্রতিবাদে করা আন্দোলন যেন মুহূর্তে সহিংস রূপ পায়। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে। পরিস্থিতি যা দাঁড়িয়েছে তাতে মনে হচ্ছে যেন বারুদের গোলার ওপর অবস্থান করছে আসাম। ইতিমধ্যেই রাজ্যটির চারটি অঞ্চলে সেনা মোতায়েন করা হয়েছে। এলাকাজুড়ে টহল দিচ্ছে তারা।

বিক্ষোভের মধ্যেই লোকসভার পর বুধবার রাজ্যসভাতেও পাস হয়েছে বিতর্কিত এই নাগরিকত্ব বিল। সেখানে এ বিলের পক্ষে ভোট পড়ে ১২৫টি। বিপক্ষে ভোট পড়ে ৯৯টি। নরেন্দ্র মোদি সরকারের মন্ত্রিসভায় অনুমোদনের পর ধারাবাহিকভাবে লোকসভা ও রাজ্যসভায় বিলটি পাস হলে আরও ক্ষুব্ধ হয়ে উঠে আন্দোলনকারীরা। এর জেরেই শেষ পর্যন্ত আন্দোলন দমনে সেনা মোতায়েনে বাধ্য হয় কর্তৃপক্ষ। টুইটে পোস্ট দিয়ে আসামের বাসিন্দাদের আশ্বস্ত করার চেষ্টা করেন নরেন্দ্র মোদি। সূত্র: এনডিটিভি।

 

/এমপি/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম