নৌকায় করে পালানোর সময় মিয়ানমারে ১৭৩ রোহিঙ্গা আটক

বিদেশ ডেস্ক
১৭ ডিসেম্বর ২০১৯, ১৯:৫০আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৯, ২০:৪০

রাখাইনের নিপীড়ন থেকে বাঁচতে নৌকায় করে পালিয়ে যাওয়ার সময় ১৭৩ রোহিঙ্গাকে আটক করেছে মিয়ানমার। মঙ্গলবার সামরিক মুখপাত্র তুন তুন নি জানান, কথুং শহর থেকে তাদের আটক করে নৌবাহিনী। আটককৃতদের মধ্যে ২২ জন শিশুও ছিলো।

নৌকায় করে পালানোর সময় মিয়ানমারে ১৭৩ রোহিঙ্গা আটক

২০১৭ সালের আগস্ট রাখাইনের কয়েকটি নিরাপত্তা চৌকিতে হামলার পর পূর্ব-পরিকল্পিত ও কাঠামোবদ্ধ সহিংসতা জোরালো করে মিয়ানমারের সেনাবাহিনী। হত্যা-ধর্ষণসহ বিভিন্ন ধারার সহিংসতা ও নিপীড়ন থেকে বাঁচতে নতুন করে বাংলাদেশে পালিয়ে আসে রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রায় ৭ লাখ মানুষ। এরপরও বিভিন্ন সময় রোহিঙ্গারা মিয়ানমার থেকে পালানোর চেষ্টা করেছে। বাংলাদেশে প্রায় ১০ লাখ রোহিঙ্গা শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছে। 

সামরিক মুখপাত্র জানান, আমাদের নৌবাহিনীর সদস্যরা সাগরে একটি সন্দেহভাজন নৌকা দেখতে পায়। পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।

এখনও মিয়ানমারে প্রায় ৬ লাখ রোহিঙ্গা অবস্থান করছেন। তারা একটি আটক শিবিরে রয়েছেন এবং তাদের চলাচলের স্বাধীনতা নেই।

অনেকদিন ধরেই নৌকায় করে রাখাইন থেকে পালানোর চেষ্টা করে রোহিঙ্গারা। সাধারণত নভেম্বর থেকে মার্চ পর্যন্ত যখন সমুদ্র শান্ত থাকে। তখনই এই চেষ্টা করে থাকে রোহিঙ্গারা। তাদের মূল্য লক্ষ্য থাইল্যান্ড বা মালয়েশিয়া। ২০১৫ সালে ২৫ হাজারের মতো রোহিঙ্গা আন্দামান দ্বীপ পাড়ি দেয়। অনেকেই পানিতে ডুবে প্রাণ হারান। তবে এখনও এই পথ দিয়ে যাওয়ার চেষ্টা করছে তারা।

কথুংয়ের প্রশাসনিক দফতরের সহকারী পরিচালক মিয়াত থু বলেন, আটককৃত রোহিঙ্গারা মিয়ানমার নাকি বাংলাদেশ কোথা থেকে যাত্রা করেছিলো তা নিশ্চিত নয়। তিনি বলেন, আমরা এখন তাদের দ্বীপে রাখছি। সেখানে নিরাপত্তা প্রহরীরা আছে। আমরা খেয়াল রাখছি যেন কোনও মানবাধিকার লঙ্ঘন না হয়।

বাংলাদেশের কোস্ট গার্ড কর্মকর্তা সাইফুল ইসলাম রয়টার্সকে বলেন, তারা এমন কোনও নৌকার ব্যাপারে জানেন না। তিনি বলেন, ‘আমাদের কাছে তথ্য থাকলে আমরা তাদের আটকে দিতাম।’

/এমএইচ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম