সংশোধিত নাগরিকত্ব আইন চ্যালেঞ্জ করা ৬০ আবেদনের শুনানি আজ

বিদেশ ডেস্ক
১৮ ডিসেম্বর ২০১৯, ০৮:৪২আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৯, ০৮:৪৭

সংশোধিত নাগরিকত্ব আইনকে চ্যালেঞ্জ করা ৬০টি আবেদনের শুনানি বুধবার (১৮ ডিসেম্বর) ভারতের সুপ্রিম কোর্টে অনুষ্ঠিত হবে। এসব আবেদনকারীর মধ্যে রয়েছেন কংগ্রেসের সিনিয়র নেতা জয়রাম রমেশ, ভারতের কেন্দ্রীয় মুসলিম লীগ ও আসামে ক্ষমতাসীন বিজেপি মিত্র আসাম গণ পরিষদ। প্রধান বিচারপতি এসএ বোবদের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চে এসব আবেদনের শুনানি হবে। সংশোধিত নাগরিকত্ব আইন চ্যালেঞ্জ করা ৬০ আবেদনের শুনানি আজ

বাংলাদেশ, আফগানিস্তান ও পাকিস্তান থেকে নিপীড়নের মুখে ভারতে পালিয়ে যাওয়া হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, পার্সি ও খ্রিস্টানদের নাগরিকত্ব নিশ্চিতে সম্প্রতি আইন সংশোধন করেছে ভারত। ১২ ডিসেম্বর রাতে প্রেসিডেন্টের স্বাক্ষরের পরেই আইনে পরিণত হয়েছে বিতর্কিত বিলটি। তারপর থেকেই সমগ্র ভারতে এর বিরুদ্ধে ব্যাপক প্রতিবাদ চলছে। বিক্ষোভে কোনও কোনও স্থানে সহিংস ঘটনাও ঘটছে।

রাজপথে প্রতিবাদের পাশাপাশি আইনটিকে সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক দাবি করে একে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করে বিভিন্ন ব্যক্তি ও সংগঠন। এসব আবেদনে বলা হয়েছে, ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব দেওয়ার কথা বিবেচন করা যায় না। এছাড়া সংবিধানে বর্ণিত সমানাধিকার ও জীবনের অধিকারের মৌলিক প্রশ্নের সঙ্গেও সাংঘর্ষিক এই নতুন আইন।

এরই মধ্যে ভারতের অন্তত তিনটি রাজ্যের মুখ্যমন্ত্রী তাদের রাজ্যে নতুন আইন ও জাতীয় নাগরিকত্ব আইন বাস্তবায়ন করতে দেবেন না বলে ঘোষণা দিয়েছেন। তারা হলেন পশ্চিমবঙ্গের মমতা বন্দোপাধ্যায়, কেরালার পিনারায়ি বিজায়ান ও পাঞ্জাবের অমরিন্দর সিং।

/জেজে/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক