সংশোধিত নাগরিকত্ব আইনের ব্যাখ্যা জানতে চায় সুপ্রিম কোর্ট

বিদেশ ডেস্ক
১৮ ডিসেম্বর ২০১৯, ১৩:১৭আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৯, ১৫:২৭

সংশোধিত নাগরিকত্ব আইনকে চ্যালেঞ্জ করা ৬০টি আবেদনের শুনানি শেষে কেন্দ্রীয় সরকারের জবাব চেয়েছে ভারতের সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি এসএ বোবদের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চে সংক্ষিপ্ত শুনানি শেষে ওই আইন নিয়ে কেন্দ্রীয় সরকারের ব্যাখ্যা জানতে চায় আদালত। এছাড়া আইনটি কার্যকরের ওপর স্থগিতাদেশ চাওয়া হলেও আদালত তা দিতে অস্বীকৃতি জানায়। আদালতের আদেশে বলা হয়, আইনটি কেন স্থগিত করতে হবে তা আগে দেখতে হবে। আগামী ২২ জানুয়ারি পরবর্তী শুনানির দিন নির্ধারণ করা হয়েছে। সংশোধিত নাগরিকত্ব আইনের ব্যাখ্যা জানতে চায় সুপ্রিম কোর্ট

বাংলাদেশ, আফগানিস্তান ও পাকিস্তান থেকে নিপীড়নের মুখে ভারতে পালিয়ে যাওয়া হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, পার্সি ও খ্রিস্টানদের নাগরিকত্ব নিশ্চিতে সম্প্রতি আইন সংশোধন করেছে ভারত। গত ১২ ডিসেম্বর রাতে প্রেসিডেন্টের স্বাক্ষরের পরেই আইনে পরিণত হয়েছে বিতর্কিত বিলটি। এই বিতর্কিত আইন প্রত্যাহারের দাবিতে দেশজুড়ে সরব একাধিক রাজনৈতিক দল। বিরোধীরা এই আইনকে ‘মুসলিমবিরোধী’ বলে আখ্যা দিয়েছে। চলছে দফায় দফায় আন্দোলন।

রাজপথে বিক্ষোভের পাশাপাশি সংশোধিত নাগরিকত্ব আইনকে চ্যালেঞ্জ করা ৬০টি আবেদন জমা পড়ে সুপ্রিম কোর্টে। বুধবার এসব মামলার শুনানিতে অ্যাটর্নি জেনারেল কেকে ভেনুগোপালকে এই আইনের বিষয়ে মানুষকে সচেতন করতে অডিও-ভিজ্যুয়াল মাধ্যম ব্যবহারের পরামর্শ দেয় আদালত।

এর আগে মঙ্গলবার ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যা কিছুই ঘটুক ওই আইন বাস্তবায়ন থেকে পিছু হটবে না সরকার। দিল্লির দারকায় এক নির্বাচনি সভায় তিনি বলেন, যা কিছুই ঘটুক মোদি সরকার এসব শরণার্থীদের ভারতের নাগরিকত্ব ও ভারতীয়দের মতো সম্মান নিশ্চিত করবে’।

/জেজে/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম