'ডলার' রুখতে একমত রুহানি-মাহাথির

বিদেশ ডেস্ক
২১ ডিসেম্বর ২০১৯, ০১:৫৬আপডেট : ২১ ডিসেম্বর ২০১৯, ১৮:৩২
image

ইরানের সঙ্গে বৈদেশিক মুদ্রা লেনদেনের ক্ষেত্রে মার্কিন ডলারের পরিবর্তে এক অভিন্ন বা স্থানীয় মুদ্রা ব্যবহারে তেহরানের প্রস্তাবে একমত হয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মাদ। কুয়ালালামপুর শীর্ষ সম্মেলনে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি ওই প্রস্তাব দেওয়ার পর বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সাংবাদিকদের সম্মত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন মাহাথির।

'ডলার' রুখতে একমত রুহানি-মাহাথির

ইরানের বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, কুয়ালালামপুর শীর্ষ সম্মেলনে অর্থনৈতিক ক্ষেত্রে মুসলিম দেশগুলোর অভিন্ন ডিজিটাল বাজার গঠনের প্রস্তাব দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। এই প্রস্তাবের জবাবে বৃহস্পতিবার সাংবাদিকদের মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির বলেছেন, ‘আমরা প্রথমবারের মতো মার্কিন ডলারের পরিবর্তে বিকল্প মুদ্রা ব্যবহারের বিষয়ে ইরান ও তুরস্কের প্রস্তাব শুনেছি। এক্ষেত্রে আমরা অভিন্ন বা নিজস্ব মুদ্রা ব্যবহার করতে পারি। মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও আমরা যখন এই মুদ্রা ব্যবহার করি তখন মনে হয়, এটা (নিষেধাজ্ঞা) আমাদের অর্থনৈতিক উন্নয়নকে বাধাগ্রস্ত করছে।’

তিনি আরও বলেন, ‘মার্কিন নিষেধাজ্ঞার শিকার দেশগুলো ডলার ব্যবহার করলে নিজেদের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হতে পারে; তাই আমরা এক্ষেত্রে নিজস্ব মুদ্রা বা অভিন্ন মুদ্রা ব্যবহার করতে পারি।’

কুয়ালালামপুর বৈঠক শুরুর আগে গত বুধবার রুহানির সঙ্গে এক বৈঠকে মাহাথির বলেছিলেন, মার্কিন চাপ মোকাবিলায় ইরানের সরকার ও জনগণের প্রতিরোধ মালয়েশিয়ার ওপর প্রভাব ফেলেছে। এর আগে ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞার কারণে মালয়েশিয়া মুসলিম এই দেশটির বিশাল বাজারে শরিক হতে পারছে না বলে ক্ষোভ প্রকাশ করেন মাহাথির।

গত বৃহস্পতিবার মালয়েশিয়ার রাজধানীতে ‘কুয়ালালামপুর শীর্ষ সম্মেলন-২০১৯’ শুরু হয়েছে। চারদিনের এ সম্মেলনে ইরান, তুরস্ক ও কাতারের শীর্ষ নেতৃবৃন্দসহ মুসলিম বিশ্বের কয়েকশ' বিশিষ্ট ব্যক্তিত্ব ও বিশেষজ্ঞ যোগ দিয়েছেন। তথ্য: পার্সটুডে, ফ্রি মালয়েশিয়া টুডে 

/এইচকে/বিএ/এমওএফ/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি