পারমাণবিক চুক্তি রক্ষায় জাপানের সহায়তা চাইলেন রুহানি

বিদেশ ডেস্ক
২১ ডিসেম্বর ২০১৯, ০৯:১২আপডেট : ২১ ডিসেম্বর ২০১৯, ০৯:১৪

বিগত ১৯ বছরের মধ্যে ইরানের প্রথম প্রেসিডেন্ট হিসেবে জাপান সফর করেছেন হাসান রুহানি। শুক্রবার দেশটির প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের সঙ্গে বৈঠক করেছেন তিনি। ওই বৈঠকে ২০১৫ সালে ছয় বিশ্বশক্তির সঙ্গে ইরানের স্বাক্ষরিত চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের একতরফা বের হয়ে যাওয়ার কঠোর নিন্দা করেন রুহানি। এসময় চুক্তিটি রক্ষায় জাপানের সহায়তা প্রত্যাশা করেন তিনি। পারমাণবিক চুক্তি রক্ষায় জাপানের সহায়তা চাইলেন রুহানি

২০১৫ সালে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, রাশিয়া, জার্মানি ও ফ্রান্সের কাছে ইউরোনেয়িাম প্রকল্প সীমিত করার প্রতিশ্রুতি দিয়ে চুক্তি স্বাক্ষর করে ইরান। চুক্তিটির মেয়াদ ২০২৫ সাল পর্যন্ত হলেও গত বছর এই চুক্তিকে ‘ক্ষয়িষ্ণু ও পচনশীল’ আখ্যা দিয়ে বের হয়ে যান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২০১৮ সালের নভেম্বরে তেহরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা পুনর্বহাল শুরু হয়। পরে বেশ কয়েক ধাপে শর্ত মানা শিথিল করে চুক্তিতে থাকা বাকি দেশগুলোর ওপর চাপ জোরালো করার চেষ্টা করেছে তেহরান।

শুক্রবার জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইরানের প্রধানমন্ত্রী বলেন, পরমাণু চুক্তি খুবই গুরুত্বপূর্ণ চুক্তি। সেকারণে আমি যুক্তরাষ্ট্রের অযৌক্তিক ও একতরফা প্রত্যাহারের কঠোর নিন্দা করি। তিনি বলেন, ‘আশা করি জাপান ও বিশ্বের অন্য দেশগুলো এই চুক্তি রক্ষায় পদক্ষেপ নেবে’।

বৈঠকে চুক্তিটির প্রতি সম্মান দেখাতে হাসান রুহানির প্রতি আহ্বান জানান জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে। নিজেদের জ্বালানি তেলের ৮০ শতাংশের যোগান দেওয়া মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়তে থাকায় উদ্বেগ প্রকাশ করেন তিনি। তিনি বলেন, আমি জোরালোভাবে আশা করি ইরান পারমাণবিক চুক্তি পূর্ণ মেনে চলবে আর ওই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে গঠনমূলক ভূমিকা রাখবে।

মার্কিন বার্তা সংস্থা এপি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের অন্যতম মিত্র জাপান ইরানের সঙ্গে নিবিড় অর্থনৈতিক যোগাযোগ বজায় রাখে। ওয়াশিংটন-তেহরান উত্তেজনার মধ্যে দুই দেশের মধ্যে সেতু বন্ধনের চেষ্টা করছে টোকিও। গত জুনে তেহরান সফর করেন জাপানের প্রধানমন্ত্রী। ওই সফরে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনার উদ্যোগ নিলেও তা ব্যর্থ হয়।

/জেজে/
সম্পর্কিত
বিয়ের অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের হামলায় শিশুসহ ৫ জনের মৃত্যু, পাল্টা হামলা ইরানের 
ইরানে নতুন করে হামলা: মধ্যপ্রাচ্যজুড়ে ভ্রমণ সতর্কতা জারি যুক্তরাষ্ট্রের
ইরান পাল্টা হামলা করলে আরও কঠোর জবাবের হুঁশিয়ারি ট্রাম্পের
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রী বুদ্ধিমান মানুষ, সফরের সিদ্ধান্ত তার ওপর: ভারতীয় হাইকমিশনার 
প্রধানমন্ত্রী বুদ্ধিমান মানুষ, সফরের সিদ্ধান্ত তার ওপর: ভারতীয় হাইকমিশনার 
যুক্তরাষ্ট্র বংশোদ্ভূত ৬ ফুট ৪ ইঞ্চির সাইফকে স্বাগত জানালেন জামাল ভূঁইয়া
যুক্তরাষ্ট্র বংশোদ্ভূত ৬ ফুট ৪ ইঞ্চির সাইফকে স্বাগত জানালেন জামাল ভূঁইয়া
নিরাপদে ঘুরতে পাঁচ প্রস্তুতি, ভ্রমণ হবে আরও নিশ্চিন্ত
নিরাপদে ঘুরতে পাঁচ প্রস্তুতি, ভ্রমণ হবে আরও নিশ্চিন্ত
মেয়ের পড়াশোনার খরচ জোগাতে খালি পায়ে ম্যারাথন জিতলেন মা
মেয়ের পড়াশোনার খরচ জোগাতে খালি পায়ে ম্যারাথন জিতলেন মা
সর্বাধিক পঠিত
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি
শাবানা আপার নামে কোনও অভিযোগ নেই, অভিযোগ তার স্বামীর বিরুদ্ধে
শাবানা আপার নামে কোনও অভিযোগ নেই, অভিযোগ তার স্বামীর বিরুদ্ধে
প্রিপেইড মিটারে অতিরিক্ত টাকা কাটার কারণ জানালো ডিপিডিসি 
প্রিপেইড মিটারে অতিরিক্ত টাকা কাটার কারণ জানালো ডিপিডিসি 
দারুওয়ালা থেকে পুনাওয়ালা: পার্সিদের পদবি এত বিচিত্র কেন
দারুওয়ালা থেকে পুনাওয়ালা: পার্সিদের পদবি এত বিচিত্র কেন
প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে ডোনাল্ড ট্রাম্প কী চেয়েছেন, জানালেন বিমানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে ডোনাল্ড ট্রাম্প কী চেয়েছেন, জানালেন বিমানমন্ত্রী