বাংলাদেশ থেকে আর কেউ আসামে ঢুকতে পারবে না: মুখ্যমন্ত্রী

বিদেশ ডেস্ক
২১ ডিসেম্বর ২০১৯, ১৪:২১আপডেট : ২১ ডিসেম্বর ২০১৯, ১৪:৩৫

সংশোধিত নাগরিকত্ব আইনের সুযোগে বাংলাদেশ থেকে নতুন করে একজনও আসামে প্রবেশ করতে পারবে না বলে মন্তব্য করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সানোওয়াল। তবে যারা ইতোমধ্যেই ভারতে প্রবেশ করেছেন তারা নাগরিকত্বের জন্য আবেদনের সুযোগ পাবেন। শুক্রবার গৌহাটিতে এক সংবাদ সম্মেলনে এসব মন্তব্য করেন সর্বানন্দ। আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সানোয়াল

পুরনো আইন অনুযায়ী, নাগরিকত্ব পেতে হলে ভারতে ১১ বছর থাকার বিধান ছিল। তবে সংশোধিত আইনে বলা হয়েছে, হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি ও খ্রিষ্টান ধর্মাবলম্বীরা যদি প্রমাণ করতে পারেন তারা পাকিস্তান, আফগানিস্তান বা বাংলাদেশ থেকে এসেছেন, তাহলে তারা পাঁচ বছরেই নাগরিকত্ব পাবেন। আসামসহ দেশটির উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর আশঙ্কা এই আইনের কারণে বাংলাদেশ থেকে নতুন করে শরণার্থী ঢল নামবে।

তবে শুক্রবার গৌহাটিতে সংবাদ সম্মেলনে আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সানোয়াল বলেন, সংশোধিত নাগরিকত্ব আইনের সুযোগ নিয়ে বাংলাদেশ থেকে কাউকেই আর আসামে ঢোকার সুযোগ দেওয়া হবে না। তবে যারা ধর্মীয় কারণে নিপীড়নের শিকার হয়ে দশকের পর দশক ধরে বাংলাদেশ থেকে আসামে এসে বাস করছেন তারা নাগরিকত্বের আবেদন করতে পারবেন।

সর্বানন্দ সানোয়াল বলেন, ‘নাগরিকত্বের আবেদন জমা দেওয়ার প্রক্রিয়া শেষ হলে আবেদনকারীদের সংখ্যা প্রকাশ করা হবে। আমাদের সামাজিক প্রক্রিয়ায় নাগরিকত্বের অনুমোদন কোনও প্রভাব ফেলবে না। আসাম চুক্তির ষষ্ঠ ধারা অসমিয়াদের সংস্কৃতি, ভাষা, পরিচয়, ঐতিহ্য সংরক্ষণের সাংবিধানিক, আইনি ও প্রশাসনিক অধিকার দিয়েছে।’

সংশোধিত নাগরিকত্ব আইনবিরোধী বিক্ষোভকারীদের ভুল তথ্যে প্ররোচিত না হওয়ার আহ্বান জানান আসামের মুখ্যমন্ত্রী।

/জেজে/বিএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম