মালিতে ফরাসি বাহিনীর অভিযানে ৩৩ ‘জঙ্গি’ নিহত: ম্যাক্রোঁ

বিদেশ ডেস্ক
২১ ডিসেম্বর ২০১৯, ২২:৪৩আপডেট : ২১ ডিসেম্বর ২০১৯, ২২:৫৩
image

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, মালিতে ফরাসি বাহিনীর অভিযানে ৩৩ ‘জঙ্গি’ নিহত হয়েছে। শনিবার (২১ ডিসেম্বর) পশ্চিম আফ্রিকার ওই দেশটির মোপ্তি এলাকায় তাদের হত্যা করা হয়। আইভরি কোস্টে সফররত ফরাসি প্রেসিডেন্ট ওই অঞ্চল জঙ্গিমুক্ত রাখতে প্রতিশ্রুতি দেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

মালিতে ফরাসি বাহিনীর অভিযানে ৩৩ ‘জঙ্গি’ নিহত: ম্যাক্রোঁ

মালির উত্তরাঞ্চল বহুদিন ধরেই অস্থিতিশীল। ২০১২ সালে সেখানকার বহু এলাকা দখল করে নেয় আল-কায়েদাপন্থী জঙ্গিরা। পরে দেশটির সাহেল অঞ্চলে ইসলামপন্থী বিদ্রোহীদের দমনে সাড়ে চার হাজারেরও বেশি ফরাসি সেনা মোতায়েন করা হয়। ২০১৩ সালের জানুয়ারিতে ফ্রান্সের নেতৃত্বাধীন পাঁচ জাতির বাহিনী (জি-ফাইভ সাহেল নামে পরিচিত) অভিযান চালিয়ে জঙ্গিদের উৎখাত করলেও পরে ওই অঞ্চলের জন্য হুমকি হয়ে ওঠে জঙ্গিরা। বর্তমানে পশ্চিম আফ্রিকার বুরকিনা ফাসো, মালি, মরিশানিয়া, নাইজার ও শাদে সন্ত্রাসবিরোধী অভিযান চালাচ্ছে তারা। 

শনিবার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, ‘এই সকালে (শনিবার) ফরাসি ও বুরকান সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩ জঙ্গি নিহত হয়েছে। জঙ্গিদের বন্দিদশা থেকে মালির দুই পুলিশকে উদ্ধার ও সশস্ত্র গোষ্ঠীর একজনকে আটক করা হয়েছে।’

ফরাসি সেনাবাহিনী জানিয়েছে, মোরিতানিয়ার সীমান্তে শুক্রবার সারারাত অভিযান চালানো হয়।

গত নভেম্বরে মালিতে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন আইএস দুইটি ফরাসি হেলিকপ্টারে গুলি ধ্বংস করে। এতে ১৩ ফরাসি সেনা নিহত। ১৯৮০ দশক থেকে সেখানে একদিনে সেনা নিহতের এটাই সবচেয়ে বড় দুর্ঘটনা।

আফ্রিকা অঞ্চলে জঙ্গিদের সহিংসতা মোকাবিলায় করণীয় আলোচনা করতে নাইজেরিয়ায় সম্মেলন শুরু করেছেন আঞ্চলিক নেতারা। ওই অঞ্চলে নিযুক্ত জাতিসংঘের বিশেষ দূত মোহাম্মদ ইবনে চ্যামবাস সেখানে বলেছেন, শুধু সামরিক অভিযানে সেখানে সহিংসতার অবসান হবে না। ওই অঞ্চলের উন্নয়নে সহায়তার জন্য আরও বেশি পদক্ষেপ নেওয়া জরুরি।

/এইচকে/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম