ইন্টারনেট নিয়ন্ত্রণে ভারত শীর্ষে

বিদেশ ডেস্ক
২২ ডিসেম্বর ২০১৯, ১২:২২আপডেট : ২২ ডিসেম্বর ২০১৯, ১২:২৭
image

২০১৮ সালে সবচেয়ে বেশি বার সরকারি নির্দেশে ইন্টারনেট বন্ধ হয়েছে ভারতে। সাইবার স্পেসে মত প্রকাশের স্বাধীনতা, নিরাপত্তা, গোপনীয়তা ও মানবাধিকারের মতো বিষয়ের নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংস্থা ‘অ্যাকসেস নাও’ এই পরিসংখ্যান জানিয়েছে। ওই সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, ২০১২ সালের জানুয়ারি থেকে এখনও ভারতে ৩৭৩ বার ইন্টারনেট পরিষেবা স্থগিত করা হয়।

ইন্টারনেট নিয়ন্ত্রণে ভারত শীর্ষে

শনিবার (২১ ডিসেম্বর) দেশটির সম্প্রচারমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে জানা গেছে, রাজ্য বা কেন্দ্র সরকারের থেকে নির্দেশ পেয়ে বিশেষ বিশেষ পরিস্থিতিতে রাজ্যে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেয় টেলিকম সংস্থাগুলো।  আইনশৃঙ্খলা ব্যবস্থা হাতের বাইরে চলে গেলেই নেট বন্ধের পথে হাঁটে সরকারগুলো। কখনও আবার হিংসা  ছড়ানো বা গোষ্ঠী সংঘর্ষ রুখতেও নেট পরিষেবা বন্ধ করা হয়। ২০১২ থেকে এ পর্যন্ত কাশ্মিরে ১৮০ বার ইন্টারনেট বন্ধ হয়েছে। তবে রাজস্থানের মতো কোনও কোনও রাজ্যে পরীক্ষার চলাকালীন নকল করা বন্ধ করতেও ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে।

অ্যাকসেস নাও’র প্রতিবেদনে জানানো হয়েছে, শুধু ২০১৯ সালেই ৯১ বার ইন্টারনেট বন্ধ হয়েছে ভারতের বিভিন্ন প্রান্তে। ২০১৮ সালে নেট বন্ধ হয়েছে ১৩৪ বার। শুধুমাত্র নথিভুক্ত হয়েছে এমন ঘটনারই তথ্য পেয়েছে সংস্থাটি। তাদের মতে, প্রকৃত সংখ্যাটি এর থেকে অনেক বেশি। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইন্টারনেট পরিষেবা বন্ধের বিষয়গুলো সাধারণত স্থানীয় পুলিশ বিভাগ দেখাশুনা করে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি পাস হওয়া নাগরিকত্ব আইনের বিরুদ্ধে দেশজুড়ে বিক্ষোভের মধ্যে শুধু দিল্লি নয়, আসাম, ত্রিপুরা, মেঘালয়, অরুনাচল, পশ্চিমবঙ্গ, কর্নাটক ও উত্তরপ্রদেশে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে। সব সময় রাজ্যজুড়ে নেট বন্ধ রাখা হয় না, কিছু কিছু বিশেষ এলাকায় করা হয়।

কলকাতাভিত্তিক সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০১০ সাল থেকে কেন্দ্রীয় সরকার ইন্টারনেট পরিষেবা নিয়ে কড়াকড়ি শুরু করে। তবে ওই সংস্থাটির মতে, ২০১৪ সাল থেকে বিভিন্ন পরিস্থিতিতে ইন্টারনেট পরিষেবা বন্ধ প্রায় দ্বিগুণ হয়েছে দেশটিতে।

ইন্ডিয়ান কাউন্সিল ফর রিসার্চ অন ইন্টারন্যাশনাল ইকনমিক রিলেশন-এর এক প্রতিবেদন অনুযায়ী, ২০১২ থেকে ২০১৭ সালের মধ্যে নেট বন্ধ হওয়ার কারণে ৩০০ কোটি ডলার আর্থিক ক্ষতি হয়েছে ভারতে।

/এইচকে/বিএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম