ফ্যাসিস্ট-হিন্দুত্ববাদী বিজেপির দিন ফুরিয়ে আসছে: অরুন্ধতী

বিদেশ ডেস্ক
২২ ডিসেম্বর ২০১৯, ১৬:৪১আপডেট : ২২ ডিসেম্বর ২০১৯, ১৬:৫১
image

চলমান বিক্ষোভে অংশ নিয়ে নাগরিকত্ব আইন (সিএএ) ও জাতীয় নাগরিক তালিকার (এনআরসি) বিরুদ্ধে ভারতীয় জনগণের প্রতিবাদী স্পৃহাকে অভিবাদন জানিয়েছেন বুকারজয়ী লেখক ও অ্যাকটিভিস্ট অরুন্ধতী রায়। ফ্যাসিস্ট-হিন্দুত্ববাদী বিজেপির দিন ফুরিয়ে আসছে বলে মনে করছেন তিনি। অরুন্ধতী বলেছেন, ‘ভারত জেগে উঠেছে। সরকারের অবস্থান স্পষ্ট হয়েছে। আজ এমন দিন, যখন ভালোবাসা আর সংহতি ধর্মান্ধতা ও ফ্যাসিবাদের মুখোমুখি।’

অরুন্ধতী রায়

গত ১২ ডিসেম্বর ভারতে সংশোধিত নাগরিকত্ব আইন কার্যকর হওয়ার পর থেকেই দেশজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। আইনটিকে বৈষম্যমূলক আখ্যা দিয়ে রাজ্যে রাজ্যে বিক্ষোভ চলছে। ১৯ ডিসেম্বর (বৃহস্পতিবার) দিল্লির এক প্রতিবাদ সমাবেশে অংশ নিয়ে অ্যাকটিভিস্ট অরুন্ধতী রায় বলেন, ‘অসাংবিধানিক সিএবি ও এনআরসির বিরুদ্ধে বিক্ষোভে সবাই অংশ নিয়েছে। প্রতিবাদে দলিত, মুসলিম, হিন্দু, খ্রিস্টান, শিক, আদিবাসী, মার্কসবাদী, অম্বেদকারবাদী, কৃষক, শ্রমিক, গবেষক, লেখক, কবি, শিল্পী ও শিক্ষার্থী-সবাই অংশ নিয়েছে। এখন আপনারা (সরকার) আমাদের থামাতে পারবেন না।’

বুকারজয়ী লেখক অরুন্ধতী রায় দাবি করেছেন, সিএএ ও এনআরসি দিয়ে বিজেপি সরকার আমাদের সংবিধানকে পঙ্গু করতে চায়। এগুলো বৈষম্যমূলক দাবি করে তিনি বলেন, ‘এটা কেবল শরণার্থী সংশ্লিষ্ট নয়। যদি তা হয়ও, তারপরও মুসলিমদের প্রতি বৈষম্যমূলক হওয়ায় এটা অবৈধ। সিএএ ও এনআরসি দেশের সব নাগরিককে আবেদনকারীতে পরণিত করেছে। এই আইন শুধু মুসলিমদের বিরুদ্ধে নয়, দরিদ্রদের বিরুদ্ধেও।’ তিনি বলেন, সব ধর্ম ও জাতিসত্তার মানুষ একত্রিত পদচারণায় বিভেদ সৃষ্টিকারী, ফ্যাসিবাদী ও ধর্মান্ধ সরকারের বিরুদ্ধাচরণ করছে।

বিক্ষোভে অংশ নিয়ে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলছেন অরুন্ধতী

বিজেপি সরকারকে সতর্ক করে ওই বুকারজয়ী লেখক বলেন, এই সরকারের দিন ফুরিয়ে আসার সূচনাপর্ব এটা। সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব-ঘৃণা ছড়ানো ও আন্দোলনে গুন্ডা-পুলিশকে লেলিয়ে দেওয়ার আশঙ্কা থাকা সত্ত্বেও তিনি মনে করেন, বিক্ষোভকারীদের দমিয়ে রাখতে পারবে না তারা, এই ফ্যাসিবাদের অবসান হবে।

/এইচকে/বিএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম