ফিলিপাইনে নারিকেলের তাড়ি খেয়ে ১১ জনের মৃত্যু

বিদেশ ডেস্ক
২৩ ডিসেম্বর ২০১৯, ১২:৪৬আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৯, ১২:৪৭

দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ফিলিপাইনে নারিকেলের তাড়ি খেয়ে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। অসুস্থ হয়ে পড়া তিন শতাধিক মানুষকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এদের মধ্যে কিছু লোকজন ক্রিসমাস পার্টি উদযাপনকালে ওই তাড়ি পান করে বলে জানিয়েছে দেশটির স্থানীয় কর্তৃপক্ষ ও স্বাস্থ্য বিভাগ। সোমবার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স। ফিলিপাইনে নারিকেলের তাড়ি খেয়ে ১১ জনের মৃত্যু
রাজধানী ম্যানিলার দক্ষিণের দুই প্রদেশ লাগুনা ও কেজোনে তাড়ি খেয়ে এসব প্রাণহানির ঘটনা ঘটে। ক্রিসমাস পার্টি উদযাপনে লোকজন গত বৃহস্পতিবার থেকে রবিবারের মধ্যে ওই তাড়ি পান করে। স্থানীয়ভাবে এটি লাম্বানোগ নামে পরিচিত এই পানীয় সেখানে খুবই জনপ্রিয়। উৎসব-উদযাপন ছাড়াও ছুটির দিনগুলোতেও লোকজন এর স্বাদ নেয়। তবে সেখানে এটি তৈরিতে কর্তৃপক্ষের তেমন নিয়ন্ত্রণ নেই। এমনকি অবৈধভাবে তৈরির পর এর সঙ্গে মিথানলের মতো বিপজ্জনক উপাদান মেশানোরও রেকর্ড রয়েছে দেশটিতে।

২০১৮ সালেও ফিলিপাইনে এ তাড়ি পান করে ২১ জনের মৃত্যু হয়েছিল।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহামারী-সংক্রান্ত বিভাগ রয়টার্স-কে জানিয়েছে, এবারের ঘটনায়ও আক্রান্ত ব্যক্তিদের সবার নারিকেলের তাড়ি খাওয়ার রেকর্ড ছিল। জন্মদিন ও অবসর উদযাপনের জন্য কিছু লোক ওই পানীয় কিনেছিল। পরে তারা বড় দিন উপলক্ষে অন্যদেরও এটি দান করে দেয়।

গুরুতর অসুস্থ হয়ে পড়া একজন জানিয়েছেন, তিনি যে তাড়ি খেয়েছিলেন সেটি তার নিজ শহরেই উৎপাদন করা হয়েছিল।

/এমপি/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম