এবার নাগরিকত্ব আইনকে প্রশ্নবিদ্ধ করলেন বিজেপি নেতা

বিদেশ ডেস্ক
২৪ ডিসেম্বর ২০১৯, ১২:২১আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৯, ১২:২৮

বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইনের (সিএএ) সমর্থনে কলকাতায় ভারতীয় জনতা পার্টির (বিজেপি) মিছিলের কয়েক ঘণ্টার মধ্যেই আইনটিকে প্রশ্নবিদ্ধ করেছেন দলটির এক নেতা। পশ্চিমবঙ্গ বিজেপি’র অন্যতম শীর্ষ নেতা ও ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতাজি সুভাষ চন্দ্র বোসের নাতি চন্দ্র কুমার বোস সোমবার ধারাবাহিক টুইট বার্তায় বলেছেন, ভারত সব ধর্ম ও সম্প্রদায়ের জন্য উন্মুক্ত একটি দেশ। নেতাজি সুভাষ চন্দ্র বোসের নাতি চন্দ্র কুমার বোস বিজেপি নেতা

গত ১২ ডিসেম্বর নাগরিকত্ব আইন সংশোধন করেছে ভারত। আইনটিকে মুসলিমবিরোধী আখ্যা দিয়ে ভারত জুড়ে চলছে তীব্র বিক্ষোভ। তবে ক্ষমতাসীন দল বিজেপি’র দাবি, নিপীড়নের মুখে পালিয়ে আসা অমুসলিমদের রক্ষা করতে নতুন আইন প্রণয়ন করা হয়েছে। আইনটির পক্ষে ব্যাপক প্রচারণা চালাতে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজস্ব কর্মী বাহিনীকেও কাজে লাগিয়েছে দলটি।

তবে ক্ষমতাসীন দলের ওই অবস্থানকে প্রশ্নবিদ্ধ করে এক টুইট বার্তায় চন্দ্র কুমার বোস লিখেছেন, ‘সিএএ২০১৯ যদি ধর্ম সংশ্লিষ্ট না হয় তাহলে আমরা কেবল হিন্দু, শিখ, বৌদ্ধ, খ্রিস্টান, পার্সি ও জৈনদের কথা উল্লেখ করছি! কেনও মুসলমানদেরও যুক্ত করা হচ্ছে না? চলুন স্বচ্ছ হই’। আরেক টুইট বার্তায় তিনি লিখেছেন, ‘ভারতকে অন্য কোনও দেশের সঙ্গে তুলনা বা সমান করে ফেলা যাবে না- এটা সব ধর্ম ও সম্প্রদায়ের জন্য উন্মুক্ত এক দেশ’।

নেতাজি সুভাষ চন্দ্র বোসের নাতির টুইট বার্তার কয়েক ঘণ্টা আগে সোমবার নাগরিকত্ব আইনের সমর্থনে বিশাল মিছিল বের করে বিজেপি। দলটির ভারপ্রাপ্ত সভাপতি জেপি নাড্ডার নেতৃত্বে ওই মিছিল বের হয়। আইনের মাধ্যমে পশ্চিমবঙ্গের লাখ লাখ শরণার্থী নাগরিকত্ব পাবে বলে আশা করছে বিজেপি।

/জেজে/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম