ইন্দোনেশিয়ায় বাস খাদে পড়ে নিহত ২৪

বিদেশ ডেস্ক
২৪ ডিসেম্বর ২০১৯, ১৩:১৭আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৯, ১৩:২৩

ইন্দোনেশিয়ার দক্ষিণাঞ্চলীয় সুমাত্রা দ্বীপে একটি বাস খাদে পড়ে অন্তত ২৪ জন নিহত ও ১৩ জন আহত হয়েছে। মঙ্গলবার দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনতারা জানিয়েছে, সিরিজায়া কোম্পানির যাত্রীবাহী বাসটি দেম্পো তেঙ্গা জেলা থেকে সুমাত্রার পাগার আলম শহরে যাওয়ার পথে সোমবার গভীর রাতে দুর্ঘটনায় পড়ে। দেশটির পুলিশের এক মুখপাত্রকে উদ্ধৃত করে ফরাসি বার্তা সংস্থা এফপি জানিয়েছে, বাসটি প্রায় দেড়শো মিটার খাদে পড়ে নদীতে ডুবে যায়। ইন্দোনেশিয়ায় বাস খাদে পড়ে নিহত ২৪

নিরাপত্তা এবং প্রান্তিক অঞ্চলের অবকাঠামোর নিম্ন মানের কারণে দক্ষিণপূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ায় সড়ক দুর্ঘটনা বেশ সাধারণ ঘটনা। গত সেপ্টেম্বরে পশ্চিম জাভার সুকাভূমি অঞ্চলে একটি বাস খাদে পড়ে অন্তত ২১ জন নিহত হয়।   

সোমবার রাতের দুর্ঘটনা প্রসঙ্গে পাগার আলম শহর পুলিশের মুখপাত্র ডলি গুমারা বলেন, রাস্তার পাশের কংক্রিটের ব্যারিকেড ভেঙে বাসটি খাদে পড়ে যায়। এখনও বেশ কয়েক জন বাসের অভ্যন্তরে আটকে রয়েছে। উদ্ধার কাজ চলছে। হতাহতদের অনেককেই পাগার আলমের বাসেমাহ হাসপাতালে নেওয়া হয়েছে।

আহত যাত্রীরা জানিয়েছে বাসটির ব্রেক ঠিকমতো কাজ না করায় দুর্ঘটনাটি ঘটেছে। তবে কারণ অনুসন্ধানে পুলিশ তদন্ত চালাচ্ছে বলে জানিয়েছেন পুলিশের মুখপাত্র ডলি গুমারা।

 

/জেজে/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম