শচীনের নিরাপত্তা প্রত্যাহার, বাড়লো মুখ্যমন্ত্রীর ছেলের

বিদেশ ডেস্ক
২৫ ডিসেম্বর ২০১৯, ২২:১৯আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৯, ২২:২৩
image

ভারতরত্ন খেতাবপ্রাপ্ত ক্রিকেট কিংবদন্তী শচীন টেন্ডুলকারের ‘এক্স’ ক্যাটাগরির নিরাপত্তা প্রত্যাহার করেছে মহারাষ্ট্র সরকার। এদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী ও শিবসেনা নেতা উদ্ধব ঠাকরের ছেলে আদিত্য ঠাকরের নিরাপত্তা ব্যবস্থা ওয়াই প্লাস থেকে বাড়িয়ে জেড ক্যাটাগরিতে উন্নীত করা হয়েছে। বুধবার (২৫ ডিসেম্বর) নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনার এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

শচীনের নিরাপত্তা প্রত্যাহার, বাড়লো মুখ্যমন্ত্রীর ছেলের

মহারাষ্ট্রে কংগ্রেস, এনসিপি, শিবসেনার নতুন জোট সরকারের বৈঠকে টেন্ডুলকার ও আদিত্য ঠাকরে ছাড়াও আরও ৯০ বিশিষ্ট নাগরিকের নিরাপত্তার বিষয়টি পুনঃমূল্যায়ন করা হয়েছে। বিশিষ্ট ব্যক্তিদের ওপর হুমকির আশঙ্কা বিবেচনায় নিয়ে নিরাপত্তার বিষয়টি মূল্যায়ন করা হয়।

ভারতের সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, ‘এক্স’ ক্যাটাগরির আওতায় একজন পুলিশ সদস্য ২৪ ঘণ্টা শচীনের সঙ্গে থাকতেন। এছাড়া তিনি বাইরে কোথাও গেলে পুলিশের এসকর্ট পেতেন। এখন তিনি আর এ সুবিধা পাবেন না। তবে শচীনের নিরাপত্তা বলয় তুলে নেওয়া নিয়ে ইতোমধ্যেই আলোচনা শুরু হয়ে গিয়েছে বিভিন্ন মহলে।

আদিত্য ঠাকরেই মহারাষ্ট্রের ইতিহাসে প্রথম বিধায়ক যিনি জেড ক্যাটাগরির নিরাপত্তা পাচ্ছেন। এর আগে এ রাজ্যে কোনও সাধারণ বিধায়কই এই স্তরের নিরাপত্তা পাননি। এই নিরাপত্তা বলয়ে ১৬ জন বন্দুকধারী পুলিশ থাকবেন উদ্ধবের ছেলের সঙ্গে। ২৪ ঘণ্টা এই  নিরাপত্তা ব্যবস্থা পাবেন তিনি।

এদিকে এনসিপির নেতা শারদ পাওয়ার ও আরেক নেতা অজিত পাওয়ারকে জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হবে নিশ্চিত করা হয়েছে। আর সমাজকর্মী আন্না হাজারের নিরাপত্তাও কমিয়ে দিয়েছে মহারাষ্ট্র সরকার। জেড থেকে কমিয়ে তাকে ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হবে বলে সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা।

অন্যদিকে কমিয়ে আনা হয়েছে মহারাষ্ট্রের সদ্য সাবেক ক্ষমতাসীন দল বিজেপি’র সাবেক দুই মন্ত্রীর নিরাপত্তা। প্রতিবেদনে এও বলা হয়েছে, আগামী দিনে আরও অনেক বিজেপি নেতার নিরাপত্তা স্তর কমিয়ে আনা হবে।

/এইচকে/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম