আফগানিস্তানে ২৭ শান্তি কর্মীকে অপহরণ করেছে তালেবান

বিদেশ ডেস্ক
২৬ ডিসেম্বর ২০১৯, ০০:০৪আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৯, ০০:১০
image

আফগানিস্তানের পিপলস পিস মুভমেন্ট নামের একটি শান্তিবাদী সংগঠনের ২৭ সদস্যকে অপহরণ করেছে দেশটির সশস্ত্র গোষ্ঠী তালেবান। এসব শান্তি কর্মী সরকার ও তালেবানের মধ্যে যুদ্ধবিরতি এবং শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে একটি মিশনে বের হয়েছিল। বুধবার (২৫ ডিসেম্বর) স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, মঙ্গলবার সন্ধ্যায় পশ্চিমাঞ্চলীয় ফারাহ প্রদেশ থেকে তাদের অপহরণ করা হয়। তবে এ ব্যাপারে ওই সশস্ত্র গোষ্ঠীর বক্তব্য পাওয়া যায়নি।

আফগানিস্তানে ২৭ শান্তি কর্মীকে অপহরণ করেছে তালেবান

আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় ফারাহ প্রদেশের ডেপুটি গভর্নর মাসুদ বখতওয়ার জানিয়েছেন, শান্তি কর্মীদের একটি বহর পার্শ্ববর্তী হেরাত প্রদেশ থেকে ফারাহে যাওয়ার সময় তাদের গাড়িবহর থামায় তালেবান। পরে তাদেরকে অজ্ঞাত স্থানে নিয়ে যায় তারা।

তালেবানরা আগেই অভিযোগ করেছে যে, শান্তি কর্মীরা কাবুল সরকারের অর্থায়নে এসব কাজ করে। তবে ওই সংগঠনটি এ অভিযোগ শুরু থেকে অস্বীকার করে আসছে।

গত বছরে হেলমান্দ প্রদেশের একটি স্টেডিয়ামে বোমা বিস্ফোরণের ১৭ জন বেসামরিক নিহত ও ৫০ জন আহত হওয়ার পর সহিংস হামলা বন্ধের দাবিতে পিপলস মুভমেন্ট প্রতিষ্ঠিত হয়েছিল। সে সময় থেকে তারা সহিংসতায় অংশ নেওয়া দুই পক্ষকে শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে আসছে।

এ সংগঠনের অন্যতম প্রতিষ্ঠাতা বিসমিল্লাহ ওয়াতানদোস্ত জানান, শান্তি আন্দোলনের যেসব কর্মী ফারাহ প্রদেশ সফর করছিল তাদের লক্ষ্য ছিল ওই প্রদেশের বেশ কয়েকটি এলাকা ভ্রমণ করা এবং বিবদমান গোষ্ঠীগুলোর মধ্যে যুদ্ধবিরতি ও শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানানো।

/এইচকে/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম