ভারত ঐতিহ্যগতভাবে হিন্দুত্ববাদী: আরএসএস প্রধান

বিদেশ ডেস্ক
২৬ ডিসেম্বর ২০১৯, ১৭:১০আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৯, ১৭:১৭
image

ভারত ঐতিহ্যগতভাবে হিন্দুত্ববাদী বলে দাবি করেছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবত। তিনি বলেছেন, ধর্ম আর সংস্কৃতি নির্বিশেষে যারাই ভারতকে মাতৃভূমি হিসেবে ভালবাসেন তারা সবাই হিন্দু, দেশটিতে বসবাসরত ১৩০ কোটি মানুষ হিন্দু সমাজের অংশ। বুধবার (২৫ ডিসেম্বর) হায়দ্রাবাদে আরএসএসের ‘বিজয় সংকল্প’ সভায় এসব কথা বলেন। সংবাদমাধ্যম আউটলুক ইন্ডিয়ার এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

ভারত ঐতিহ্যগতভাবে হিন্দুত্ববাদী: আরএসএস প্রধান

ভারতের বিতর্কিত নাগরিকত্ব আইন ইস্যুতে দেশজুড়ে বিক্ষোভ-প্রতিবাদ চলছে। এর মধ্যে দেশের ঐক্য বজায় রাখতে সঠিক সমাধান ও উপায় বাতলাতে অবশেষে মুখ খুলেছেন আরএসএসের প্রধান মোহন ভাগবত। তিনি বলেন, ‘ভারতমাতার যারা প্রকৃত সন্তান, ধর্ম ও অঞ্চল নির্বিশেষে তারা সবাই হিন্দু।’

বুধবার রবীন্দ্রনাথ ঠাকুরকে উদ্ধৃত করে ভাগবত বলেন, ‘রবীন্দ্রনাথ তার স্বদেশী সমাজে লিখেছেন, হিন্দু ও মুসলমানের মধ্যে কিছু সহজাত বিরোধ থাকলেও হিন্দু পন্থায় জাতিকে ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে এ সমাজ সক্ষম। এটাই হিন্দুদের চিন্তার ধারা এবং আমাদের সাংস্কৃতিক মূল্যবোধ হিন্দুদের জীবনধারকেই সংজ্ঞায়িত করে।’

এ সময় তিনি প্রকৃত হিন্দুর সংজ্ঞায়ন করতে গিয়ে আরও বলেন, ‘ধর্ম ও সংস্কৃতি নির্বিশেষে, যাদের জাতীয়তাবাদী চেতনা রয়েছে এবং ভারতের সংস্কৃতি ও ঐতিহ্যকে যারা সম্মান করে তারাই হিন্দু। আরএসএস দেশের ১৩০ কোটি মানুষকে হিন্দু হিসেবে বিবেচনা করে…সংঘের লক্ষ্য, জাতীয় সঙ্ঘবদ্ধ সমাজ গড়ে তোলা।’

সংঘ সবাইকে ঐক্যবদ্ধ করতে চায় উল্লেখ করে তিনি এর সব কর্মীকে দ্বারে দ্বারে গিয়ে আরএসএসের অবস্থান তুলে ধরার অনুরোধ করেন।

ভাগবত বলেন, ধর্ম বিজয় সংঘ, হিন্দু সমাজ ও ভারতের একটা ধারণা। এ সময় তিনি উল্লেখ করেন, দেশটি ঐতিহ্যগতভাবে ‘হিন্দুত্ববাদী’। মোহন ভাগবত এদিন বলেন, সংঘ পরিবার কোনওদিনই ক্ষমতা নিয়ে ভাবে না। কোনওদিনই আরএসএসের পক্ষে সাম্রাজ্য বিস্তার নিয়ে ভাবা হয়নি।

/এইচকে/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম