রকেট আতঙ্কে মঞ্চ ছেড়ে আশ্রয়কেন্দ্রে গেলেন নেতানিয়াহু

বিদেশ ডেস্ক
২৬ ডিসেম্বর ২০১৯, ২২:৩৭আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৯, ২২:৫৮
image

নির্বাচনি প্রচারে অংশ নিতে গিয়ে রকেট হামলার আশঙ্কায় আত্মরক্ষার্থে আশ্রয়কেন্দ্রে যেতে বাধ্য হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বুধবার (২৫ ডিসেম্বর) দেশটির আশকালান শহরে একটি নির্বাচনি সভায় অংশ নিয়েছিলেন ৭০ বছর বয়সী নেতানিয়াহু। তবে মঞ্চে ওঠার কয়েক মিনিটের মধ্যে রকেট হামলার সাইরেন বেজে ওঠে। এরপরই তিনি তাড়াহুড়ো করে মঞ্চ থেকে নেমে যান এবং বিশেষ নিরাপদস্থানে অবস্থান নেন।

রকেট আতঙ্কে মঞ্চ ছেড়ে আশ্রয়কেন্দ্রে গেলেন নেতানিয়াহু

ইসরায়েলের সেনাবাহিনী দাবি করেছে, ফিলিস্তিনি উপকূলীয় ছিটমহলটি থেকে ১২ কিলোমিটার দূরে আশকালান শহরে রকেট হামলা হয়েছে। ওই রকেট আয়রন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে গুলি করে ভূপাতিত করা হয়। তবে এই রকেট নিক্ষেপের দায় এখনও পর্যন্ত কেউ স্বীকার করেনি। এর আগে গত মাসে পাল্টাপাল্টি রকেট হামলা চালিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামীরা আর ইসরায়েলি বাহিনী।

ইসরায়েলের একটি সম্প্রচারমাধ্যমে বলা হয়েছে, নির্বাচনে রক্ষণশীল লিকুদ পার্টির প্রচারণায় অংশ নিতে গিয়েছিলেন নেতানিয়াহু। এসময় দেহরক্ষীতে ঘেরা ছিলেন তিনি। তবে সাইরেন বেজে ওঠার সঙ্গে সঙ্গে তিনি গিয়ে আশ্রয়কেন্দ্রে আত্মগোপন করেন।

এর আগে, গত সেপ্টেম্বরেও আশদদে একবার এমন ঘটনা ঘটেছিল।

/এইচকে/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের