আমাদের বাড়িতে আগুন লেগেছে: গ্রেটা থানবার্গ

বিদেশ ডেস্ক
২৯ ডিসেম্বর ২০১৯, ১৯:২২আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৯, ১৯:২৯

দুনিয়াজুড়ে পরিবেশ আন্দোলনের মুখপাত্র হয়ে উঠেছেন সুইডিশ পরিবেশকর্মী কিশোরী গ্রেটা থানবার্গ। ওয়ার্ল্ড ইকনোমিক ফোরাম-এ তার বিখ্যাত বক্তৃতার পর থেকেই বিশ্বজুড়ে পরিচিত হয়ে উঠেন গ্রেটা। ২০১৯ শেষ হওয়ার ঠিক আগে আরও একবার তিনি মনে করিয়ে দিলেন পরিবেশ দূষণের ছোবলে কতটা বিপদে পড়েছে আমাদের বসবাসের এই গ্রহ। টুইটারে দেওয়া এক পোস্টে গ্রেটা থানবার্গ লিখেছেন, ‘আমাদের বাড়িতে আগুন লেগেছে।’ আমাদের বাড়িতে আগুন লেগেছে: গ্রেটা থানবার্গ
ইংরেজিতে পাঁচ শব্দে থানবার্গ প্রকাশ করেছেন ২০১৯ সালের এই পরিস্থিতিকে। লিখেছেন, ‘আওয়ার হাউস ইজ অন ফায়ার। #২০১৯ ইন ফাইভ ওয়ার্ডস।’

১৬ বছরের এই কিশোরী প্রথম সবার নজরে আসেন গত জানুয়ারিতে বিশ্ব অর্থনৈতিক ফোরামে দেওয়া তার বক্তব্যের পর। তিনি বলেছিলেন, ‘এমনভাবে ব্যবস্থা নিন, যেন বিপদে পড়েছেন। আমি চাই আপনারা এমনভাবে পদক্ষেপ নিন, যেন আমাদের বাড়িতে আগুন লেগেছে। কেননা সেটাই হয়েছে।’

গ্রেটা থানবার্গ বলেন, ‘বড়রা বলবে, আমরা তরুণ প্রজন্মকে আশা দেবো। কিন্তু আমি আপনাদের আশা চাই না। আমি চাই ন‌া আপনারা আশাবাদী হোন। আমি চাই আপনারা আতঙ্কিত হোন। আমি রোজ যেটা অনুভব করি, চাই আপনারাও সেটা অনুভব করুন। তারপর আপনারা ব্যবস্থা নিন।’

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ব্যবস্থা নেওয়ার দাবিতে ২০১৮ সালে প্রতি শুক্রবার সুইডিশ পার্লামেন্টের বাইরে অবস্থান নেওয়া শুরু করেন স্কুলছাত্রী গ্রেটা থানবার্গ। তার এই অবস্থানের মধ্য দিয়ে বিশ্বজুড়ে বেগবান হয় জলবায়ু আন্দোলন। তার প্রতি সমর্থন জানিয়ে দুনিয়াজুড়ে এই আন্দোলনে শামিল হন লাখ লাখ মানুষ। সূত্র: এনডিটিভি।

/এমপি/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম