আরও আক্রমণাত্মক হওয়ার ইঙ্গিত কিম জং উনের

বিদেশ ডেস্ক
৩০ ডিসেম্বর ২০১৯, ১০:৪৪আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৯, ১২:০২

উত্তর কোরিয়ার শাসক দল কমিউনিস্ট পার্টির এক নীতিনির্ধারণী সভায় আরও আক্রমণাত্মক নীতি গ্রহণের আহ্বান জানিয়েছেন দেশটির নেতা কিম জং উন। যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু নিরস্ত্রীকরণ আলোচনা বন্ধের আশঙ্কার মধ্যে দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষার স্বার্থের কথা উল্লেখ করে এই আহ্বান জানালেন তিনি।

উত্তর কোরীয় নেতা কিম জং উন

নিরস্ত্রীকরণ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে কয়েক দফায় আলোচনার উদ্যোগ ভেস্তে গেছে। এই বছরের মধ্যে ওয়াশিংটন নতুন করে নিরস্ত্রীকরণের প্রস্তাব দিতে ব্যর্থ হলে ‘নতুন পথ’ নেওয়ার হুমকি দিয়ে রেখেছে উত্তর কোরিয়া। ওই হুমকিতে মারাত্মক হতাশ যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রের সঙ্গে টানাপোড়েনের মধ্যে শনিবার পিয়ংইয়ংয়ে দলীয় নেতাদের কয়েক দিনের বৈঠক উদ্বোধন করেন কিম জং উন। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ জানিয়েছে রবিবার ওই বৈঠকে বক্তব্য রাখেন কিম। কমিউনিস্ট রাষ্ট্র উত্তর কোরিয়ার সর্বোচ্চ নীতিনির্ধারণী বৈঠক বলে বিবেচিত হয় দলীয় প্লানারি ওই বৈঠক। যদিও চূড়ান্ত ক্ষমতাধর পার্টির নেতা কিম জং উনের এগিয়ে দেওয়া নীতিগুলোই এর মাধ্যমে অনুমোদন করিয়ে নেওয়া হয় বলে ধারণা করা হয়ে থাকে।

রবিবার ওই বৈঠকে কিম জং উন বলেন, বর্তমান পরিস্থিতির আলোকে দেশের পূর্নাঙ্গ নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় ইতিবাচক ও আক্রমণাত্মক পদক্ষেপ নেওয়ার প্রয়োজন। তবে আক্রমণাত্মক পদক্ষেপ বলতে কী বোঝানো হয়েছে, তা নিয়ে বিস্তারিত প্রকাশ করা হয়নি।

রবিবার কিম জং উনের মন্তব্য প্রকাশের আগেই হোয়াইট হাউসের নিরাপত্তা উপদেষ্টা রবার্ট ও’ব্রায়েন বলেন, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার জবাব দেওয়ার অনেক উপায় যুক্তরাষ্ট্রের হাতে আছে। তিনি বলেন, কিম জং উন যদি সেই উদ্যোগ নেয় তাহলে আমর মারাত্মক হতাশ হবো আর সেই হতাশার প্রকাশও থাকবে।

/জেজে/বিএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম