ভারতের বিরুদ্ধে সীমান্তে ক্ষেপণাস্ত্র মোতায়েনের অভিযোগ পাকিস্তানের

বিদেশ ডেস্ক
৩০ ডিসেম্বর ২০১৯, ২২:২৮আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৯, ২২:৩০

ভারতের বিরুদ্ধে সীমান্তে ক্ষেপণাস্ত্র মোতায়েনের অভিযোগ করেছে ইসলামাবাদ। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি বলেছেন, ভারতের সামরিক বাহিনী সীমান্তরেখার বেষ্টনী ভেঙে ফেলেছে এবং অন্তত পাঁচটি স্থানে ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে। রবিবার এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ভারতের বিরুদ্ধে সীমান্তে ক্ষেপণাস্ত্র মোতায়েনের অভিযোগ পাকিস্তানের
শাহ মেহমুদ কোরেশি বলেন, পাকিস্তানের বিরুদ্ধে ভারত সামরিক অভিযানের মতো ভুল পদক্ষেপ নিতে পারে। ইন্ডিয়ার অভ্যন্তরীণ সংকট থেকে বিশ্বের নজর ভিন্ন দিকে ঘুরিয়ে দিতে নরেন্দ্র মোদি সরকার এই অপকৌশলের পথ বেছে নিতে পারে। বিষয়টি আগেই জাতিসংঘকে জানানো হয়েছে।

শাহ মেহমুদ কোরেশি বলেন, জম্মু-কাশ্মিরের স্বায়ত্তশাসন বাতিল করা হয়েছে। মুসলিমবিদ্বেষী নাগরিকত্ব আইন পাস করা হয়েছে। পুরো দুনিয়া ভারতের ঘটনাপ্রবাহ দেখছে। মুসলিমবিদ্বেষী নাগরিকত্ব আইনের বিরুদ্ধে শুধু ভারতে নয়, বিশ্বের গুরুত্বপূর্ণ রাজধানীগুলোতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ হচ্ছে। নরেন্দ্র মোদি সরকার যে হিন্দুত্ববাদী সরকার সারা বিশ্বের কাছে তা পরিষ্কার হয়ে গেছে।

শাহ মেহমুদ কুরেশি বলেন, ভারত এখন কার্যত দুইভাগে বিভক্ত। একদিকে ধর্মনিরপেক্ষতা আর অন্যদিকে রয়েছে চরমপন্থী হিন্দুত্ববাদ। মুসলিমবিদ্বেষী ও বৈষম্যমূলক নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানানো ২৫ বিক্ষোভকারী নিহত হয়েছে। শান্তিপূর্ণ বিক্ষোভে অংশ নেওয়া শত শত মানুষকে গ্রেফতার করা হয়েছে। এই নাগরিকত্ব আইন উগ্রবাদী মোদি সরকারের মুখোশ খুলে দিয়েছে।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আগামী আগামী এপ্রিলে ইসলামাবাদে ওআইসি-র পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলনে জম্মু-কাশ্মীরের পরিস্থিতি নিয়ে কার্যকর বক্তব্য আসবে। সূত্র: এক্সপ্রেস ট্রিবিউন, পার্স টুডে।

/এমপি/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম