কেরালার বিধানসভায় নাগরিকত্ব আইনবিরোধী প্রস্তাব পাস

বিদেশ ডেস্ক
৩১ ডিসেম্বর ২০১৯, ১৫:২১আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৯, ১৫:২৫

কেরালার বিধানসভায় সংশোধিত নাগরিকত্ব আইনবিরোধী একটি প্রস্তাব পাস হয়েছে। মঙ্গলবার একদিনের বিশেষ অধিবেশনে সেখানকার ক্ষমতাসীন দল সিপিআই এবং বিরোধী দল কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ সদস্যদের সমর্থন নিয়ে প্রস্তাবটি পাস হয়। সভায় বিজেপির একমাত্র সদস্য রাজাগোপালই শুধুমাত্র এই প্রস্তাবের বিরোধিতা করেন। কেরালা বিধানসভা

গত ১২ ডিসেম্বর নাগরিকত্ব আইন সংশোধনের পর এর বিরুদ্ধে ভারত জুড়ে চলছে বিক্ষোভ। বিতর্কিত ওই আইনে প্রতিবেশি তিন দেশ থেকে যাওয়া অমুসলিম শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছে। তবে আইনটি বৈষম্যমূলক ও ভারতের ধর্মনিরপেক্ষ সংবিধানের পরিপন্থী আখ্যা পেয়েছে।

কেরালার মুখ্যমন্ত্রী পিনা রায় বিজয়ন আইনটির বিরোধিতা করতে গিয়ে দাবি করেন, সিএএ বা সংশোধিত নাগরিকত্ব আইন ধর্ম নিরপেক্ষ দৃষ্টিভঙ্গির পরিপন্থী। এটি দেশকে নাগরিকত্ব প্রদানের ক্ষেত্রে ধর্মভিত্তিক বৈষম্যের দিকে নিয়ে যাবে। মুখ্যমন্ত্রী বলেন, ‘এই আইন আমাদের সংবিধানের প্রাথমিক মূল্যবোধ ও আদর্শের সঙ্গে সাংঘর্ষিক। জনগণের মধ্যে সৃষ্ট উদ্বেগকে মাথায় নিয়ে কেন্দ্রীয় সরকারের উচিত এই আইন বাতিল করা এবং সংবিধানের ধর্মনিরপেক্ষ আদর্শ সমুন্নত রাখা।’

আন্তজার্তিক সম্প্রদায়ের কাছে এই আইনের কারণে ভারতের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলেও দাবি করেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে কেরালায় কোনও বন্দিশিবির তৈরি করা হবে না বলেও নিশ্চিত করেন তিনি।

/এমএইচ/বিএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম