জাপান থেকে লেবাননে পালালেন নিশানের সাবেক প্রধান

বিদেশ ডেস্ক
৩১ ডিসেম্বর ২০১৯, ২০:১৮আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৯, ২০:২২

আর্থিক অসদাচরণের অভিযোগে জাপানে বিচারের মুখে থাকা গাড়ি নির্মানকারী প্রতিষ্ঠান নিশানের সাবেক প্রধান কার্লোস গোয়েন লেবাননে পালিয়ে গেছেন। তবে এক বিবৃতিতে গোয়েনের দাবি, তিনি বিচার থেকে পালাননি, পালিয়েছেন 'অবিচার ও রাজনৈতিক নিপীড়নের' হাত থেকে।

জাপান থেকে লেবাননে পালালেন নিশানের সাবেক প্রধান

লেবাননি বংশদ্ভুত কার্লোস গোয়েনের জন্ম ব্রাজিলে। এরপর তার ছোটবেলা কাটে লেবাননের বৈরুতে। পরে উচ্চশিক্ষার জন্য ফ্রান্স ও কর্মক্ষেত্র জাপানে বসবাস করেন তিনি। এর ফলে লেবানন, ব্রাজিল, ফ্রান্স ও জাপানের পাসপোর্ট রয়েছে কার্লোস গোয়েনের। ২০১৮ সালে জাপানে গ্রেফতার হওয়ার আগে তার মোট সম্পদের পরিমাণ ১২০ মিলিয়ন মার্কিন ডলার বলে জানা যায়। নিশান ছাড়াও ফ্রান্সের বিখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান রেনল্ট এর প্রধান নির্বাহী ও জাপানের মিতসুবিশি মোটরস এর চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করছেন।

নিশানের দায়িত্ব পালনের সময় আর্থিক অনিয়মের অভিযোগ ওঠে। ২০১৮ সালের নভেম্বরে গোয়েনকে গ্রেফতার করে টোকিও সরকারি কৌঁসুলি অফিসের বিশেষ তদন্ত দল। এরপর দুই দফা জামিন আবেদনের পর তৃতীয় দফায় ৮.৯ মিলিয়ন ডলারের জমানতে জামিন পান গোয়েন।

পালানোর ব্যাপারে গোয়েন বলেছেন, তিনি জাপানের দুর্নীতিগ্রস্ত বিচারব্যবস্থায় জিম্মি থাকতে পারেন না, যেখানে দোষী আগে থেকে ঠিক করা থাকে, যেখানে বৈষম্য বর্তমান এবং মৌলিক মানবাধিকার দেয়া হয় না। তিনি বলেন, ‘আমি বিচার থেকে পালাইনি, আমি অবিচার ও রাজনৈতিক নিপীড়নের হাত থেকে পালিয়েছি। এখন আমি মুক্তভাবে গণমাধ্যমের সঙ্গে যোগাযোগ করতে পারবো; এখন আমি পরবর্তী সপ্তাহের দিকে তাকিয়ে আছি।’

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, তিনি কী করে দেশ ছেড়ে পালালেন, তা স্পষ্ট নয়। জামিনের শর্তে আইনজীবীর কাছে পাসপোর্ট জমা দিয়ে আদালতের অনুমতিসাপেক্ষে তার দেশ ছাড়ার কথা। তার বাড়ি, ফোন ও কম্পিউটারে নজরদারি করতেও বলা হয়েছিল।

 

 

 

/এমএইচ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম