দিল্লিতে 'আজাদি' শ্লোগানে নববর্ষ উদযাপন

বিদেশ ডেস্ক
০১ জানুয়ারি ২০২০, ০৮:১৯আপডেট : ০১ জানুয়ারি ২০২০, ১৬:১৩

দুই সপ্তাহ ধরে দিল্লির দক্ষিণাঞ্চলের শাহিনবাগ এলাকায় অবস্থান নিয়ে ভারতের সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে বিক্ষোভ চলছে। মঙ্গলবার রাতে তাদের প্রতি সংহতি জানাতে সেখানে সমবেত হয় শহরের সব এলাকার মানুষ। ‘আজাদি’ স্লোগানের মধ্য দিয়ে ইংরেজি নতুন বছরের প্রথম প্রহরকে স্বাগত জানায় তারা। এছাড়া জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়েও একই ধরনের আয়োজনের মধ্য দিয়ে নববর্ষকে স্বাগত জানানো হয়েছে। তীব্র শীতেও দিল্লিতে নববর্ষ উদযাপনে সংশোধিত নাগরিকত্ব আইনবিরোধী স্লোগান দেওয়া হয়েছে

গত ১২ ডিসেম্বর ভারত নাগরিকত্ব আইন সংশোধনের পর থেকে দেশটির বিভিন্ন স্থানে বিক্ষোভ চলছে। আইনটিকে মুসলিমবিরোধী ও বৈষম্যমূলক আখ্যা দিয়ে চলা এই বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত ২৫ জন নিহত হয়েছে। তবে শান্তিপূর্ণ বিক্ষোভের আহ্বান জানিয়ে আসছেন আয়োজকেরা।

দিল্লির শাহিন বাগ এলাকায় দুই পাশের রাস্তা বন্ধ করে দিয়ে মাঝখানে দুই সপ্তাহ ধরে বিক্ষোভকারীরা অবস্থান নিয়েছেন। মঙ্গলবার রাতে তাদের সঙ্গে যোগ দেন মালভিয়া নগরের নিতেশ সিং। বন্ধুদের সঙ্গে সেখানে আসা নিতেশ বলেন, ‘এই সংশ্লিষ্ট কোনও বিক্ষোভে অংশ নেওয়ার সুযোগ না পাওয়ায় আজ আমি এখানে এসেছি’। শিল্পী, শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার মানুষ যোগ দিয়েছে ওই বিক্ষোভে। তীব্র শীতের মধ্যে ওই বিক্ষোভে অংশ নেওয়া গৃহকর্ত্রী ফিরদাউস বলেন, ‘অধিকারের জন্য লড়তে আমরা বাইরে বেরিয়ে এসেছি’।

তবে ওই এলাকা খালি করে দিতে গত কয়েক সপ্তাহ ধরে কর্তৃপক্ষের চাপে রয়েছেন বিক্ষোভকারীরা। এই সপ্তাহে ‘নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহে’ বিঘ্ন ঘটছে দাবি করে এলাকা খালি করে দেওয়ার নির্দেশ দেয় কর্তৃপক্ষ। এছাড়া স্থানীয় বিজেপি নেতারাও ওই এলাকা খালি করার আহ্বান জানিয়ে পুলিশকে চিঠি দিয়েছেন।

মেরাজ খান নামে এক আয়োজক বলেছেন, সাম্প্রদায়িক মন্তব্য করেও বিক্ষোভ নস্যাতের চেষ্টা হয়েছে। তবে পুলিশ সদস্যরা আমাদের বলেছে বিক্ষোভ শান্তিপূর্ণ হলে তারা আমাদের সরিয়ে দেবে না।

/জেজে/বিএ/
সম্পর্কিত
দিল্লিতে ৬ তলা ভবন ধসে নিহত ২, আটকে পড়া শিক্ষার্থীদের উদ্ধারে অভিযান
‘প্রেমিকা দিতে পারে শূন্য শতাংশ সুদ’ বিজ্ঞাপন নিয়ে রাজনৈতিক বিতর্ক
নতুন বিশ্ব মানচিত্রে ভারতকে বড় দেখাচ্ছে কেন?
সর্বশেষ খবর
‘চিকিৎসকের ভুলে’ আমার ছোট্ট মেয়েটা দুনিয়া ছেড়ে চলে গেলো
‘চিকিৎসকের ভুলে’ আমার ছোট্ট মেয়েটা দুনিয়া ছেড়ে চলে গেলো
সাভারে এসআই হত্যার প্রতিবাদ পুলিশ অ্যাসোসিয়েশনের
সাভারে এসআই হত্যার প্রতিবাদ পুলিশ অ্যাসোসিয়েশনের
নেপালে মরদেহ শনাক্তে ডিএনএ পরীক্ষা শুরু, নিখোঁজ এখনও ৫ হাজার
নেপালে মরদেহ শনাক্তে ডিএনএ পরীক্ষা শুরু, নিখোঁজ এখনও ৫ হাজার
পত্রিকা পড়া নিয়ে রুমিন ফারহানার খোঁচা, স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, ‘তার ফেসবুক পোস্টও পড়েছি’
পত্রিকা পড়া নিয়ে রুমিন ফারহানার খোঁচা, স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, ‘তার ফেসবুক পোস্টও পড়েছি’
সর্বাধিক পঠিত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন