দলের প্রতিষ্ঠাবার্ষিকীকে ‘নাগরিক দিবস’ হিসেবে পালন তৃণমূলের

বিদেশ ডেস্ক
০১ জানুয়ারি ২০২০, ২২:২১আপডেট : ০১ জানুয়ারি ২০২০, ২২:২৮

পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাবার্ষিকীকে ‘নাগরিক দিবস’ হিসেবে পালন করেছে দলটি। ১৯৯৮ সালের ১ জানুয়ারি যাত্রা শুরু করা দলটি এখন ভারতের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ শক্তি। মোদি সরকারের বিতর্কিত নাগরিকত্ব আইন ও নাগরিকপঞ্জির (এনআরসি) বিরুদ্ধে আন্দোলনে নজর কেড়েছেন তৃণমূল নেত্রী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দৃশ্যত এ আন্দোলনের কেন্দ্রীয় চরিত্রে পরিণত হয়েছেন তিনি। বৈষম্যমূলক নাগরিকত্ব আইনের বিরুদ্ধে জাতীয় রাজনীতিতে বিরোধীদের জোট বাঁধার ডাক দিয়েছেন তিনি। দলের প্রতিষ্ঠাবার্ষিকীকে ‘নাগরিক দিবস’ হিসেবে পালন তৃণমূলের
এবারের ১ জানুয়ারি তৃণমূলের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী। কেন্দ্রীয় সরকারের বিতর্কিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে দিনটিকে ‘নাগরিক দিবস' হিসেবে পালনের সিদ্ধান্ত নেয় দলটি।

টুইটারে দেওয়া এক পোস্টে মমতা বলেন, ‘আমরা সবাই নাগরিক এবং তৃণমূল কংগ্রেস মানুষের অধিকারের জন্য লড়াই চালিয়ে যাবে। জয় হিন্দ। জয় বাংলা। তৃণমূল কংগ্রেস আজ ২২-এ পা দিল। ১৯৯৮ সালের ১ জানুয়ারি যে যাত্রা শুরু হয়েছিল অনেক বাধার মধ্যে। কিন্তু মানুষের জন্য লড়াইয়ে আমাদের সংকল্পে আমরা অটল ছিলাম। মা-মাটি-মানুষকে আমরা ধন্যবাদ জানাই তাদের লাগাতার সমর্থনের জন্য। আমাদের কর্মীরা আমাদের সবচেয়ে বড় সম্পদ।’

গত সপ্তাহেই মমতা দিবসটির ব্যাপারে কর্মীদের দলীয় নির্দেশনার কথা জানিয়ে দেন। সে অনুযায়ী বিভিন্ন স্থানে পতাকা উত্তোলন ও পথসভার আয়োজন করা হয়। এসব সভায় দলের প্রাপ্তি ও সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে আওয়াজ তোলেন তৃণমূল নেতারা।

বৈষম্যমূলক নাগরিকত্ব আইনের বিরুদ্ধে গোড়া থেকেই সরব মমতা। রাজ্যে লাগাতার এই আইনের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে গেছেন তিনি।

১৯৯৮ সালের ১ জানুয়ারি যাত্রা শুরু করা তৃণমূল ২০১১ সালে কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসে। ৩৪ বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী হন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্র: এনডিটিভি।

/এমপি/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম