মেক্সিকোতে কারাগারে দাঙ্গায় নিহত অন্তত ১৬

বিদেশ ডেস্ক
০২ জানুয়ারি ২০২০, ২১:৩০আপডেট : ০২ জানুয়ারি ২০২০, ২১:৪০
image

মেক্সিকোর জাকাতেকাস রাজ্যের একটি কারাগারে ভয়াবহ দাঙ্গায় অন্তত ১৬ কয়েদি প্রাণ হারিয়েছে। এতে আহত হয়েছে আরও পাঁচজন। কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সিয়েনেগুইলাস শহরের একটি কারাগারের কয়েদিরা একে অপরের ওপর পিস্তল ও ছোরা নিয়ে ঝাঁপিয়ে পড়ায় তারা হতাহত হয়।

মেক্সিকোতে কারাগারে দাঙ্গায় নিহত অন্তত ১৬

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, মেক্সিকোর বেশিরভাগ কারাগারে ধারণক্ষমতার অনেক বেশি কয়েদি রয়েছে। আর এসব কারাগারে মাদক কারবারিদের প্রভাবে প্রায়ই দাঙ্গা ও সহিংসতা হয়।

জাকাতেকাস রাজ্যের নিরাপত্তা সংস্থা সংবাদমাধ্যমকে জানিয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় দুপুর আড়াইটার সময় সিয়েনেগুইলাস রিজিওনাল সেন্টার ফর সোশাল রিইন্টিগ্রেশানে দাঙ্গা শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রায় আড়াই ঘণ্টা সময় লাগে। এ সময় একজনকে বন্দুকসহ গ্রেফতার করা হয়েছে। পরে কারাগারের ভেতর থেকে তিনটি পিস্তল ও বেশ কয়েকটি ছুরি উদ্ধার করা হয়। সহিংসতায় ঘটনাস্থলে ১৫ কয়েদি নিহত হয়েছে আর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়।

এর আগে অক্টোবরে মোরেলোস রাজ্যের অন্য একটি কারাগারে দাঙ্গায় ৬ জন নিহত হয়েছিল।

/এইচকে/
সম্পর্কিত
মৃত আগ্নেয়গিরির পেটে ফুটবল মাঠ
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধবিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
সর্বশেষ খবর
রেকর্ড ভর্তুকি, মানুষের জীবনযাত্রা কতটা সহজ হবে?
রেকর্ড ভর্তুকি, মানুষের জীবনযাত্রা কতটা সহজ হবে?
ভালোবাসেন, নাকি শুধু অভ্যাসেই আটকে আছেন—বুঝবেন কীভাবে?
ভালোবাসেন, নাকি শুধু অভ্যাসেই আটকে আছেন—বুঝবেন কীভাবে?
মৃত আগ্নেয়গিরির পেটে ফুটবল মাঠ
মৃত আগ্নেয়গিরির পেটে ফুটবল মাঠ
মমতা বনাম ঋতব্রত: দল কার, আইনসভা কার 
মমতা বনাম ঋতব্রত: দল কার, আইনসভা কার 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি