যুক্তরাষ্ট্রের উল্লাস শোকে পরিণত হবে: ইরানের বিপ্লবী বাহিনী

বিদেশ ডেস্ক
০৩ জানুয়ারি ২০২০, ১৯:১৩আপডেট : ০৩ জানুয়ারি ২০২০, ১৯:৩৬
image

ইরানের ইসলামি বিপ্লবী গার্ডস বাহিনীর (আইআরজিসি) মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রামাজান শরিফ বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ক্ষণিকের আনন্দ-উল্লাস শিগগিরই শোকে পরিণত হবে। আইআরজিসি, জনগণ ও মুসলিম বিশ্বের প্রতিরোধ ফ্রন্ট জেনারেল সোলাইমানির রক্তের বদলা নেবে।

যুক্তরাষ্ট্রের উল্লাস শোকে পরিণত হবে: ইরানের বিপ্লবী বাহিনী

শুক্রবার (৩ ডিসেম্বর) মার্কিন হামলায় আইআরজিসি’র কুদস ফোর্সের প্রধান জেনারেল নিহত হওয়ার পর এক প্রতিক্রিয়ায় জেনারেল রামাজান এসব কথা বলেন।

আইআরজিসি’র মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রামাজান শরিফ বলেন, ‘আজ (শুক্রবার) থেকে আইআরজিসি ও প্রতিরোধ ফ্রন্টের নতুন অধ্যায়ের সূচনা হবে এবং জেনারেল সোলাইমানির গড়ে তোলা যোগ্য ও সাহসী সংগ্রামীরা তার লক্ষ্য-আদর্শকে বাস্তবায়ন করবে।’

ইরানের সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল সাইয়্যেদ আবদলরহিম মৌসাভি বলেছেন, সোলাইমানির মৃত্যু প্রতিরোধের শক্তিকে আরও দৃঢ় করবে।

এর আগে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনিও স্পষ্ট ভাষায় বলেছেন, মার্কিন হামলার চরম প্রতিশোধ নেওয়া হবে।

উল্লেখ্য, শুক্রবার ইরাকের বাগদাদ বিমানবন্দরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে রকেট হামলা চালিয়ে হত্যা করা হয় ইরানের প্রভাবশালী সামরিক কমান্ডার কাসেম সোলাইমানিকে। তাকে তেহরানের আঞ্চলিক শক্তি বৃদ্ধির প্রধান নেপথ্য কারিগর হিসেবে মনে করা হয়। মধ্যপ্রাচ্যে আইএসবিরোধী লড়াইয়ে তার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সূত্র: পার্স টুডে

/এইচকে/এএ/এমওএফ/
সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম