নাগরিকত্ব আইন ভারতকে বিশ্ব থেকে বিচ্ছিন্ন করছে: শিবশঙ্কর মেনন

বিদেশ ডেস্ক
০৩ জানুয়ারি ২০২০, ২৩:০৩আপডেট : ০৩ জানুয়ারি ২০২০, ২৩:৪৫
image

সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) কারণে ভারত বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শিবশঙ্কর মেনন। শুক্রবার (৩ ডিসেম্বর) বিতর্কিত ওই আইনের সমালোচনা করে তিনি বলেন, সিএএ হচ্ছে ভারতের আত্মঘাতী কূটনেতিক লক্ষ্য। দেশটির সম্প্রচারমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

নাগরিকত্ব আইন ভারতকে বিশ্ব থেকে বিচ্ছিন্ন করছে: শিবশঙ্কর মেনন শুক্রবার দিল্লিতে এক অনুষ্ঠানে শিবশঙ্কর মেনন বলেছেন, ‘বিশ্ব থেকে ভারতকে বিচ্ছিন্ন করছে সিএএ।’ সরকারকে সতর্ক করে তিনি বলেন, ‘আমরা ভারত সম্পর্কে ভাবনা পরিবর্তন করছি। তাহলে সেই পরিবর্তন থেকে আসা প্রতিক্রিয়া সামলানোর প্রস্তুতি আমাদেরই নিতে হবে। কারণ, একে অপরের পরিপূরক।’

সম্প্রতি পাস হওয়া বিতর্কিত এই আইনে প্রতিবেশী বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানে নিপীড়িত হিন্দু, শিখ, বৌদ্ধ, খ্রিষ্টান, জৈন, পার্সি ধর্মাবলম্বীদের নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছে। এই আইন বৈষম্যমূলক আখ্যা দিয়ে এর বিরোধিতা করছেন বিরোধীরা।

/এইচকে/এমওএফ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম