নাগরিকত্ব আইনবিরোধী বিক্ষোভ: মুক্তি পেলেন অভিনেত্রী সাদাফ

বিদেশ ডেস্ক
০৪ জানুয়ারি ২০২০, ২১:২০আপডেট : ০৪ জানুয়ারি ২০২০, ২১:২৪
image

ভারতের উত্তর প্রদেশে নাগরিকত্ব আইনবিরোধী বিক্ষোভের সময় গ্রেফতার হওয়া অভিনেত্রী সাদাফ জাফর জামিনে মুক্তি পেয়েছেন। গত ১৯ ডিসেম্বর লক্ষ্ণৌতে বিক্ষোভে অংশ নিয়ে ফেসবুক লাইভ করার সময় তাকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে ‘সহিংসতায় সংশ্লিষ্টতা ও দাঙ্গায় অংশ নেওয়া’র অভিযোগ আনে পুলিশ। তবে পুলিশের অভিযোগ প্রমাণিত না হওয়ায় শনিবার (৪ ডিসেম্বর) তার জামিন আবেদন মঞ্জুর করেন আদালত। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সম্প্রচারমাধ্যম এনডিটিভি।

নাগরিকত্ব আইনবিরোধী বিক্ষোভ: মুক্তি পেলেন অভিনেত্রী সাদাফ

ভারতে নাগরিকত্ব সংশোধন আইন (সিএএ) পাস হওয়ার পর আইনটিকে বৈষম্যমূলক উল্লেখ করে দেশটির বিভিন্ন রাজ্যে বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভকেন্দ্রিক সহিসংতায় নিহত হন অন্তত ২৫ জন। বিক্ষোভকারীদের ওপর গুলিবর্ষণের কথা স্বীকার করেছে। বিক্ষোভে সর্বোচ্চ ১৯ জন নিহত হয়েছেন বিজেপি শাসিত উত্তর প্রদেশে। সেখানে এমনকি পুলিশের গুলিতে নিহতদের মরদেহ দাফনেও বিধিনিষেধ আরোপ করে কর্তৃপক্ষ।

উত্তর প্রদেশে বিক্ষোভে অংশ নিয়ে ফেসবুক লাইভ করছিলেন অভিনেত্রী ও অ্যাক্টিভিস্ট সাদাফ জাফর। ওই লাইভ ভিডিওতে সাদাফ জানতে চান, কেন যারা পাথর ছুড়ছে পুলিশ কেন তাদের আটক করছে না। কেন তাদের থামাচ্ছে না। এ সময় উল্টো এ অভিনেত্রীকে আটক করে পুলিশ। পরে তার বিরুদ্ধে সহিংস বিক্ষোভে সংশ্লিষ্টতা ও দাঙ্গায় অংশ নেওয়ার অভিযোগ আনে লক্ষ্ণৌ পুলিশ।

শনিবার উত্তর প্রদেশের স্থানীয় আদালতে সাদাফের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে জামিন দেন বিচারক। তার আইনজীবী হযরত সিং বলেন, ‘আমরা শুরু থেকে বলে আসছি সাদাফ সম্পূর্ণরূপে নির্দোষ। মূল বিষয় হলো গতকালও সরকারি কৌঁসুলি তার বিরুদ্ধে আনা অভিযোগের প্রমাণ হাজির করতে পারেননি। আমরা আদালতের প্রতি কৃতজ্ঞ। ভিডিও থেকে এটা পরিষ্কার যে, তিনি কোনও অবস্থাতেই সহিংসতার সঙ্গে জড়িত ছিলেন না।’

এর আগে গত ২৪ ডিসেম্বর অভিনেত্রী সাদাফ জাফরের জামিন খারিজ করে দেয় লক্ষ্ণৌর আদালত।

ভারতের বিরোধী দল কংগ্রেসের মুখপাত্র ও অ্যাক্টিভিস্ট সাদাফকে গ্রেফতারের পর সেই সময়ই তার মুক্তি দাবি করেছিলেন দলের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী ও পরিচালক মীরা নায়ারসহ বলিউডের অনেক শিল্পী।

উল্লেখ্য, মীরা নায়ারের পরবর্তী চলচ্চিত্র ‘আ সুইটেবল বয়’ সিনেমায় অভিনয় করেছেন সাদাফ জাফর। এতে আরও রয়েছেন তব্বু ও ঈশান খট্টরের মতো শিল্পীরা।

/এইচকে/এমপি/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম