নাগরিকত্ব আইন বাস্তবায়ন না করলে রাষ্ট্রপতির শাসন: বিজেপি নেতা

বিদেশ ডেস্ক
০৪ জানুয়ারি ২০২০, ২১:২৭আপডেট : ০৪ জানুয়ারি ২০২০, ২১:৩১
image

ভারতের নাগরিকত্ব আইন (সিএএ) বাস্তবায়ন না করা রাজ্যগুলোতে রাষ্ট্রপতির শাসন জারির হুঁশিয়ারি দিয়েছেন উদয় প্রতাপ সিং নামের একজন বিজেপি নেতা। গত নির্বাচনে মধ্যপ্রদেশ থেকে বিজেপি-র টিকিটে এমপি নির্বাচিত হন তিনি।

নাগরিকত্ব আইন বাস্তবায়ন না করলে রাষ্ট্রপতির শাসন: বিজেপি নেতা

সম্প্রতি নাগরিকত্ব আইন সংশোধনের পর একে বৈষম্যমূলক আখ্যা দিয়ে এর বিরোধিতা করেছে পশ্চিমবঙ্গ, কেরালাসহ কয়েকটি রাজ্য। এমন পরিস্থিতিতে এ আইন বাস্তবায়ন না করলে রাষ্ট্রপতি শাসন জারির হুঁশিয়ারি দেন তিনি। ৪ ডিসেম্বর শনিবার মধ্যপ্রদেশে এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে এমন হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

ধর্মীয় কারণে নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে ভারতে যাওয়া অমুসলিমদের নাগরিকত্ব দিতে সম্প্রতি আইন পাস করে ভারতের মোদি সরকার। এ আইনকে মুসলিমবিরোধী ও বৈষম্যমূলক হিসেব আখ্যায়িত করে এর বিরোধিতায় সরব হয়েছে বেশ কয়েকটি রাজ্য। বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়েছে বিক্ষোভ। এমন পরিস্থিতিতে গত সপ্তাহে নাগরিকত্ব আইনবিরোধী প্রস্তাব পাস করে কেরালার বিধানসভা। তবে বিজেপি নেতারা বলছেন, সারাদেশে এই আইন বাস্তবায়ন করা হবে। কারণ পার্লামেন্টে পাস হওয়া আইনের বিরোধিতার সুযোগ নেই রাজ্য সরকারের।

শনিবার উদয় প্রতাপ সিং বলেছেন, ‘যেসব রাজ্য সিএএ বাস্তবায়নের বিরোধিতা করবে সেসব রাজ্যে রাষ্ট্রপতির শাসন চালু হবে। কারণ রাজ্য সরকার আইন বাস্তবায়ন করতে বাধ্য।’

বিজেপি-র এই নেতা আরও বলেন, এসব ক্ষেত্রে রাজ্য সরকার বিলুপ্ত করতে সংবিধানের ৩৫৬ ধারা প্রয়োগের ক্ষমতা রাখেন রাষ্ট্রপতি। সংবিধানের আইন প্রয়োগ করতে ব্যর্থ হলে ওই ধারা অনুযায়ী রাজ্য সরকারের ক্ষমতা রহিত করার এখতিয়ার রয়েছে রাষ্ট্রপ্রধানের।

/এইচকে/এমপি/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম