কাশ্মিরে ফের গ্রেনেড বিস্ফোরণ

বিদেশ ডেস্ক
০৪ জানুয়ারি ২০২০, ২৩:০৭আপডেট : ০৪ জানুয়ারি ২০২০, ২৩:১২

ভারত অধিকৃত কাশ্মিরে শনিবার ফের গ্রেনেড বিস্ফোরণের ঘটনা ঘটেছে। দেশটির সংবাদমাধ্যম এএনআই-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার সকালে শ্রীনগরের কওদারাতে আধাসামরিক বাহিনী সিআরপিএফ জওয়ানদের গাড়ি লক্ষ্য করে গ্রেনেড বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। তবে এতে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি কাশ্মিরে ফের গ্রেনেড বিস্ফোরণ
২০১৯ সালের ৫ আগস্ট ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের মধ্য দিয়ে কাশ্মিরের স্বায়ত্তশাসন বাতিল এবং অঞ্চলটির রাজ্যের মর্যাদা কেড়ে নেয় দিল্লি। এরপর কারফিউ জারি করে সেখানে বিপুল পরিমাণ সেনা মোতায়েনের পাশাপাশি সীমিত করা হয় ইন্টারনেট ও টেলিফোন পরিষেবা। রুদ্ধ করা হয় সংবাদমাধ্যমের প্রবেশাধিকার। বাড়ি বাড়ি ঢুকে চালানো হয় ব্যাপক ধরপাকড়। তবে ভারতীয় বাহিনীর ব্যাপক তল্লাশি ও ধরপাকড়ের মধ্যেও মাঝেমধ্যেই গ্রেনেড হামলার মাধ্যমে নিজেদের প্রতিবাদের জানান দিচ্ছে কাশ্মিরের স্বাধীনতাকামী তরুণরা।

পুলিশ জানিয়েছে, শনিবার সকালে সিআরপিএফের টহল দলের সামরিক যান ডাউন-টাউনে অবস্থিত একটি বাজারের মধ্যে দিয়ে যাওয়ার সময় গ্রেনেড হামলা করা হয়। তবে সেটি লক্ষ্যভ্রষ্ট হয়ে নিকটবর্তী একটি ট্রান্সফর্মারের সামনে বিস্ফোরিত হয়। হামলায় পার্কিং অবস্থায় থাকা কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ ঘটনার পর পুলিশ, সেনাবাহিনী ও সিআরপিএফ জওয়ানরা যৌথভাবে সংশ্লিষ্ট এলাকা ঘেরাও করে তল্লাশি অভিযান চালায়। সড়কে যানবাহন থামিয়েও তল্লাশি চলছে।

এর আগে শুক্রবার কাশ্মিরের ভারত-পাকিস্তান সীমান্তে নিয়ন্ত্রণ রেখার কাছে মাইন বিস্ফোরণে ভারতীয় চার সেনা জওয়ান গুরুতর আহত হয়। বিকাল সাড়ে ৩টা নাগাদ নৌশেরা সেক্টরের কালাল এলাকায় এক বিস্ফোরণে সেনা জওয়ানরা আহত হলে তাদেরকে হাসপাতালে ভর্তি করতে হয়। গত ৬ অক্টোবর কাশ্মিরের অনন্তনাগে প্রশাসনিক ভবনের সামনে এক গ্রেনেড হামলায় ১০ জন আহত হয়। ১২ অক্টোবর মধ্য শ্রীনগরের হরি সিং মহাসড়কে গ্রেনেড হামলায় আহত হয় ৫ জন। ১১ অক্টোবর শ্রীনগরে ভারতীয় আধা-সামরিক বাহিনী-সিআরপিএফ সদস্যদের লক্ষ্য করে চালানো হামলায় অন্তত ছয়জন আহত হয়। এর একদিন পর শ্রীনগরে গ্রেনেড হামলায় অন্তত পাঁচজন আহত হয়। ২৮ অক্টোবর সোপোরের বাস স্টেশনে সংঘটিত হামলায় আহত হয় অন্তত ১৫ জন। ৪ নভেম্বর শ্রীনগরের একটি সবজি বাজারে সন্ত্রাসী হামলায় এক বেসামরিক ব্যক্তি নিহত ও ১৫ জন আহত হয়।

/এইচকে/এমপি/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম