ইদলিবে আসাদ বাহিনীর হামলায় নিহত ১০

বিদেশ ডেস্ক
০৫ জানুয়ারি ২০২০, ২২:৩৫আপডেট : ০৫ জানুয়ারি ২০২০, ২২:৪০

সিরিয়ার ইদলিবে ৫ ডিসেম্বর রবিবার নতুন করে হামলা চালিয়েছে দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত বাহিনী। এতে অন্তত ১০ বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে। আহত হয়েছে আরও ২০ জন। বরাবরের মতোই হামলায় আসাদ বাহিনীকে সহায়তা দেয় সিরিয়ার ইরান সমর্থিত শিয়াপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলো। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি। ইদলিবে আসাদ বাহিনীর হামলায় নিহত ১০
প্রতিবেদনে বলা হয়, আসাদ বাহিনী এবং ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো যৌথভাবে ইদলিবে এ স্থল ও বিমান হামলা চালায়।

সিরিয়ার দীর্ঘ গৃহযুদ্ধে বর্তমানে বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা একমাত্র প্রদেশ এই ইদলিব। ৩০ লাখের বেশি নাগরিক সেখানে নিরাপত্তাহীনতায় রয়েছে। ২০১৮ সালে অঞ্চলটির বেসামরিক নাগরিকদের আসাদ বাহিনীর হামলা থেকে সুরক্ষা দিতে ইদলিবকে বেসামরিক অঞ্চল হিসেবে ঘোষণা দেয় তুরস্ক ও রাশিয়া। ওই ঘোষণা অনুযায়ী সেখানে হামলা নিষিদ্ধ হলেও তা উপেক্ষা করেই ইরান সমর্থিত মিলিশিয়াদের নিয়ে হামলা চালিয়ে আসছে আসাদ বাহিনী।

স্থানীয় সময় রবিবার সকালে আলেপ্পোর পশ্চিমাঞ্চলীয় বর্না গ্রাম, ইদলিব প্রদেশের গ্রামীণ এলাকা, আরিহা, সারাকিব ও মা’রাত আল নুমান জেলায় এ হামলা চালানো হয়। এতে আরিহায় সাতজন, সারাকিবে একজন ও বর্নায় দুই বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে।

সিরিয়ার স্বেচ্ছাসেবী উদ্ধারকারী সংস্থা হোয়াইট হেলমেটসের আশঙ্কা, ইদলিবের ওই হামলায় হতাহতর সংখ্যা আরও বাড়তে পারে। তারা এখনও উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে।

হামলা শুরুর পর বেসামরিক লোকজন এলাকা ছেড়ে পালিয়েছে। তারা তুর্কি সীমান্ত অভিমুখে রওনা হয়েছে।

জাতিসংঘের হিসাব অনুযায়ী, ২০১১ সালে শুরু হওয়া সিরীয় গৃহযুদ্ধে চার লাখেরও বেশি মানুষের প্রাণহানি হয়েছে। বাস্তুচ্যুত হয়েছে লাখ লাখ মানুষ। দেশটির গৃহযুদ্ধে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের প্রধান সমর্থক রাশিয়া ও ইরান। বিপরীতে আসাদ বিরোধী ভিন্ন ভিন্ন বিদ্রোহীদের সমর্থন দিয়েছে তুরস্ক ও যুক্তরাষ্ট্র।

/এইচকে/এমপি/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি