‘জীবিত সোলাইমানির চেয়ে মৃত সোলাইমানি যুক্তরাষ্ট্রের জন্য বেশি ভয়ঙ্কর’

বিদেশ ডেস্ক
০৬ জানুয়ারি ২০২০, ১৩:৪৪আপডেট : ০৬ জানুয়ারি ২০২০, ১৩:৫২

ইরানের নিরাপত্তা বিষয়ক সর্বোচ্চ কর্মকর্তা বলেছেন, ‘সাম্রাজ্যবাদী আমেরিকা অচিরেই একথা উপলব্ধি করবে যে, তাদের হামলায় নিহত জেনারেল কাসেম সোলাইমানি তার জীবিত অবস্থার চেয়ে অনেক বেশি ভয়ঙ্কর।’ তেহরানের সর্বোচ্চ নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি রবিবার তার দফতরে সিরিয়ার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আলী মামলুকের সঙ্গে এক বৈঠকে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। ‘জীবিত সোলাইমানির চেয়ে মৃত সোলাইমানি যুক্তরাষ্ট্রের জন্য বেশি ভয়ঙ্কর’

 

জেনারেল সোলায়মানি হত্যায় সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পক্ষ থেকে শোক জানাতে তার বিশেষ দূত হিসেবে ইরান সফরে গিয়েছেন আলী মামলুক।

শুক্রবার (৩ জানুয়ারি) ভোররাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে বিমান হামলা চালিয়ে জেনারেল সোলাইমানিকে হত্যা করে মার্কিন সেনারা। ওই হামলায় ইরাকের জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন হাশদ আশ-শাবি’র উপ প্রধান আবু মাহদি আল-মুহানদিস’সহ মোট ১০ জন নিহত হন। সোলাইমানি হত্যা প্রশ্নে ইরানের অবস্থান বর্ণনা করতে গিয়ে আলী শামখানি বলেন, ইরান অবশ্যই এই অপরাধযজ্ঞের জবাব সামরিক উপায়ে দেবে; তবে জবাব শুধু সামরিক পদক্ষেপে সীমাবদ্ধ থাকবে না।

রবিবার ইরাকি পার্লামেন্ট অধিবেশনে এমপিরা সেখান থেকে এসব মার্কিন সেনাকে প্রত্যাহারে উদ্যোগ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। পার্লামেন্টে দেওয়া বক্তব্যে ইরাকের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী আদেল আবদুল মাহদীও মার্কিন বাহিনী প্রত্যাহারের পক্ষে মতামত দেন। সেই প্রসঙ্গ টেনে ইরানের নৌবাহিনীর সাবেক প্রধান আলী শামখানি বলেন, বিলটি আইনে পরিণত হওয়ার পর ইরাকে মার্কিন সেনা থাকতে পারবে না। যদি থাকে তবে তারা দখলদার সেনা হিসেবে চিহ্নিত হবে। কারণ, এতদিন ইরাক সরকারের অনুমোদন নিয়ে দেশটিতে মার্কিন সেনা মোতায়েন ছিল।

 

/বিএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম