নাইজেরিয়ায় বোমা বিস্ফোরণ, নিহত অন্তত ৩০

বিদেশ ডেস্ক
০৭ জানুয়ারি ২০২০, ২৩:৪২আপডেট : ০৭ জানুয়ারি ২০২০, ২৩:৪৫
image

নাইজেরিয়ার সীমান্তবর্তী বর্নো রাজ্যের একটি সেতু সংলগ্ন বাজারে বোমা বিস্ফোরণে অন্তত ৩০ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৩৫ জন। সোমবার (৬ জানুয়ারি) জঙ্গিদের পেতে রাখা বোমার বিস্ফোরণে তারা হতাহত হয়।

নাইজেরিয়ায় বোমা বিস্ফোরণ, নিহত অন্তত ৩০

জার্মানভিত্তিক সংবাদ মাধ্যম ডয়েচ ভেলের প্রতিবেদনে জানানো হয়েছে, নাইজেরিয়ার গ্যামবরু ও ক্যামেরুনের ফটোকল শহরকে যুক্ত করেছে এমন একটি সেতু সংলগ্ন বাজারে বিস্ফোরণ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন অন্তত ৩০ জন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। হতাহতদের মধ্যে নাইজেরিয়া ও ক্যামেরুন দুই দেশের নাগরিকই রয়েছে।

ক্যামেরুনের ওই অঞ্চলের গভর্নর জানিয়েছেন, ‘এক যুবক লোহার বল মনে করে বোমা হাতে তুলে নেয়। তারপরই বিস্ফোরণ হয়।’

এদিকে এখনও পর্যন্ত কেউ বোমা হামলার দায় স্বীকার করেনি। তবে দেশটির সরকারি কর্মকর্তারা জঙ্গি সংগঠন বোকো হারামকে ওই হামলার জন্যে দায়ী করেছেন। 

/এইচকে/
সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম