বিমান বিধ্বস্তের কারণ সন্ত্রাসী হামলা নয়: ইউক্রেন

বিদেশ ডেস্ক
০৮ জানুয়ারি ২০২০, ১৪:৫৫আপডেট : ০৮ জানুয়ারি ২০২০, ১৫:৪৪
image

ইরানে ১৮০ যাত্রী নিয়ে বিমান বিধ্বস্তের ঘটনার সঙ্গে কোনও সন্ত্রাসী হামলার সংশ্লিষ্টতা উড়িয়ে দিয়েছে ইউক্রেন। তেহরানে অবস্থিত ইউক্রেনীয় দূতাবাস জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কারিগরী ত্রুটির কারণেই বিমানটি বিধ্বস্ত হয়েছে।

বিমান বিধ্বস্তের কারণ সন্ত্রাসী হামলা নয়: ইউক্রেন

৮ জানুয়ারি বুধবার সকালে তেহরানের ইমাম খোমেনি বিমানবন্দর থেকে ইউক্রেনের রাজধানী কিয়েভের উদ্দেশে উড্ডয়ন করে ইউক্রেন এয়ারলাইন্সের বোয়িং ৭৩৭ মডেলের বিমানটি। উড্ডয়নের পরপরই তা বিধ্বস্ত হয়।

১৮০ আরোহী নিয়ে বিধ্বস্ত বিমানটির কোনও আরোহী বেঁচে নেই বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

ওয়াশিংটনের সঙ্গে তেহরানের বিদ্যমান উত্তেজনার মধ্যে এ দুর্ঘটনা নতুন মাত্রা যোগ করেছে। তবে বিধ্বস্ত বিমানে কোনও ধরনের হামলার সম্ভাবনা নাকচ করেছে ইউক্রেন।

ইরানের আধাসরকারি বার্তা সংস্থা আইএসএনএ জানায়, কারিগরী ত্রুটিই এই দুর্ঘটনার কারণ। ইরানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানায়, তারা এই ঘটনার তদন্ত শুরু করেছে।

/এমএইচ/বিএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম