ইসরায়েল-আমিরাতে হামলার হুমকি ইরানের

বিদেশ ডেস্ক
০৮ জানুয়ারি ২০২০, ১৫:১৯আপডেট : ০৮ জানুয়ারি ২০২০, ১৫:২২

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাতে হামলার হুমকি দিয়েছে ইরান। বুধবার দেশটির সেনাবাহিনী জানিয়েছে, মার্কিন বাহিনী ইরানের মাটিতে কোনও প্রতিশোধমূলক হামলা চালালে ওই দুই দেশে পাল্টা হামলা চালাবে তেহরান। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। ইসরায়েল-আমিরাতে হামলার হুমকি ইরানের
ইরানের সেনাবাহিনি আইআরজিসি-র টেলিগ্রাম চ্যানেলে সতর্ক করে বলা হয়েছে, ইরানের মাটিতে বোমা বর্ষণ করা হলে সংযুক্ত আরব আমিরাতের দুবাই এবং ইসরায়েলের হাইফা-য় হামলা চালাবে তেহরান।

আইআরজিসি জানিয়েছে, ইসরায়েল ও আমিরাতের শহর দুটিকে গুঁড়িয়ে দিতেই এ হামলা চালানো হবে।

এর আগে ৮ জানুয়ারি ভোরে ইরাকে দুই মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। ওই হামলার পরই ইসরায়েল ও আমিরাতে হামলার এ হুঁশিয়ারি দেয় দেশটি।

এদিকে লেবাননের হিজবুল্লাহ বলেছে, ইরাকে মার্কিন সেনাদের ওপর হামলায় যুক্তরাষ্ট্র যদি ইরানকে পাল্টা আঘাত করে তাহলে তারাও ইসরায়েলে হামলা চালাবে।

উল্লেখ্য, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে ইসরায়েলের আনুষ্ঠানিক কোনও সম্পর্ক নেই। তবে সম্প্রতি ইসরায়েলের সঙ্গে দেশ দুটির সম্পর্কের ব্যাপক উন্নতির খবর পাওয়া গেছে। এমনকি দীর্ঘ ঐতিহ্য ভেঙে ইসরায়েলগামী বিমানকে নিয়মিত সৌদি আকাশসীমা ব্যবহারের অনুমতি দিয়েছে রিয়াদ। গত বছর ইসরায়েলের সঙ্গে আমিরাতের প্রশিক্ষণমূলক মহড়া আলোচনার জন্ম দেয়। দুবাই এক্সপো-২০২০-এও তেল আবিব অংশ নেবে বলে জানা গেছে।

/এমপি/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম