ইরানের সঙ্গে শর্তহীন আলোচনায় প্রস্তুত যুক্তরাষ্ট্র

বিদেশ ডেস্ক
১০ জানুয়ারি ২০২০, ১৮:০৯আপডেট : ১০ জানুয়ারি ২০২০, ১৮:১১
image

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত কেলি ক্রাফট বলেছেন, ইরানের সঙ্গে কোনও ধরনের শর্ত ছাড়াই আলোচনায় বসতে প্রস্তুত রয়েছে ওয়াশিংটন। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) নিরাপত্তা পরিষদে পাঠানো এক চিঠিতে জাতিসংঘে নিযুক্ত মার্কিন ওই রাষ্ট্রদূত ওই বার্তা দেন।

ইরানের সঙ্গে শর্তহীন আলোচনায় প্রস্তুত যুক্তরাষ্ট্র

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে গত ৩ জানুয়ারি ইরাকের রাজধানী বাগদাদে বিমান হামলা চালিয়ে ইরানের ইসলামি বিপ্লবী গার্ডের (আইআরজিসি) কুদস বাহিনীর কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যা করা হয়। এই হামলার ‘মারাত্মক প্রতিশোধ’ হিসেবে বুধবার (৮ জানুয়ারি) সকালে ইরাকের মার্কিন বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় তেহরান। এরপর জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে পরমাণু অস্ত্র পরিত্যাগে শর্তে শান্তি আলোচনার প্রস্তাব দেন ট্রাম্প। পরে জাতিসংঘ নিরাপত্তা পরিষদেকে চিঠি দেয় যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত কেলি ক্রাফট বলেন, ‘চলমান পরিস্থিতিতে কোনও ধরনের শর্ত ছাড়াই ইরানের সঙ্গে গুরুত্বপূর্ণ এবং আন্তরিক আলোচনায় বসতে প্রস্তুত রয়েছে ওয়াশিংটন। ইরান সরকার যাতে বিশ্ব শান্তি এবং নিরাপত্তা বিনষ্ট করতে না পারে তার জন্য আমরা আলোচনায় বসতে চাই।’ নিঃশর্ত আলোচনায় বসার কথা বললেও মার্কিন রাষ্ট্রদূত জানিয়েছেন, ‘মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা এবং আমেরিকার স্বার্থ রক্ষা করার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থাই নেওয়া হবে।’

এর আগেও মার্কিন সরকার ইরানের সঙ্গে এরকম নিঃশর্ত আলোচনায় বসার প্রস্তাব দিলেও তাতে অনাস্থা জানিয়েছে ইরান। তাদের দাবি, তেহরানের ওপর থেকে মার্কিন অবৈধ নিষেধাজ্ঞা সম্পূর্ণভাবে প্রত্যাহার করে না নিলে আমেরিকা সঙ্গে কোনও আলোচনা হবে না।

/এইচকে/বিএ/
সম্পর্কিত
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম