উত্তর প্রদেশে বাসে আগুন ধরে নিহত ২০

বিদেশ ডেস্ক
১১ জানুয়ারি ২০২০, ১২:২৮আপডেট : ১১ জানুয়ারি ২০২০, ১২:৩৪

ভারতের উত্তর প্রদেশে ট্রাকের সঙ্গে সংঘর্ষের পর একটি যাত্রীবাহী বাসে আগুন ধরে গেছে। এতে বাসটির ৪৬ আরোহীর মধ্যে অন্তত ২০ জন নিহত হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। শুক্রবার রাতে এই ঘটনার পর ২১ যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সংঘর্ষের পর উত্তর প্রদেশে বাস ও ট্রাকে আগুন ধরে যায়

উত্তর প্রদেশের পুলিশ জানিয়েছে, জয়পুরগামী বাসটির সঙ্গে কান্নাউজ জেলায় ট্রাকের  মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি গাড়িতেই আগুন ধরে যায়। প্রায় ৩০ থেকে ৪০ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে অগ্নিনির্বাপণকর্মীরা।

কানপুর রেঞ্জ পুলিশের মহাপরিচালক মোহিত আগরওয়াল বলেছেন, উদ্ধারকৃত ২১ যাত্রী আশঙ্কামুক্ত। বাস ও ট্রাকের আগুন নেভানো হয়েছে। বাসের অভ্যন্তরে কারো বেঁচে থাকার সম্ভাবনা কম।

এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, দুর্ঘটনার সময় বাসটিতে ধারণক্ষমতার চেয়ে বেশি যাত্রী ছিলো। তবে মাত্র দশ-বারো জন বের হতে পেরেছিলেন বলে জানিয়েছেন তিনি।

/জেজে/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম