ইরাকে যুক্তরাষ্ট্রের সেনা অবস্থানে ফের রকেট হামলা

বিদেশ ডেস্ক
১৩ জানুয়ারি ২০২০, ০১:৪৫আপডেট : ১৩ জানুয়ারি ২০২০, ০২:১০

ইরাকের রাজধানী বাগদাদের উত্তরাঞ্চলে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যরা অবস্থান করছে এমন একটি সামরিক ঘাঁটিতে ফের রকেট হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় যুক্তরাষ্ট্রের কোনও সেনা হতাহত হননি বলে তাৎক্ষণিকভাবে জানা যায়। তবে চার জন ইরাকি সেনা সদস্য আহত হয়েছেন। সোমবার (১২ জানুয়ারি) রাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার খবরে এসব তথ্য জানানো হয়েছে।

কয়েকদিন আগে ইরাকে যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে ইরানের ক্ষেপনাস্ত্র হামলা (ফাইল ছবি)

বলা হয়, হামলার শিকার ইরাকের সেনা ঘাঁটিটির নাম ‘বালাদ’। বাগদাদ থেকে স্থানটি ৮০ কিলোমিটার উত্তরে অবস্থিত। সেখানে কমপক্ষে ছয়টি রকেট হামলা চালানো হয়।

যুক্তরাষ্ট্র ড্রোন দিয়ে ইরাকে অবস্থানরত ইরানি জেনারেল কাসেম সুলেমানিকে হত্যাকাণ্ডের পর ইরাকে যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে পাল্টা ক্ষেপনাস্ত্র হামলা চালায় ইরান। যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে উত্তেজনা চলার মধ্যেই ফের এই রকেট হামলার ঘটনা ঘটলো। তবে এই হামলার দায় স্বীকার করেনি কেউ।

ইরাকের একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা জানান, কয়েকটি শেল বালাদ বিমান ঘাঁটির রানওয়েতে পড়েছে। এছাড়া গেটের কাছেও পড়েছে একটি। সেখানে দায়িত্ব পালন করছিলেন ইরাকি সেনারা, তারা আহত হয়েছেন। 

এ সংক্রান্ত আরও খবর:

ইরাকে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

কে এই জেনারেল কাসেম সোলাইমানি

/এএইচ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম