হিজবুল সদস্যদের নিজ বাড়িতে আশ্রয় দেন জঙ্গিদমনে পদকপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা

বিদেশ ডেস্ক
১৪ জানুয়ারি ২০২০, ০৯:১৩আপডেট : ১৪ জানুয়ারি ২০২০, ০৯:১৮

জম্মু কাশ্মিরের পুলিশ কর্মকর্তা দেবিন্দর সিং নিজের বাড়িতে কাশ্মিরের বিদ্রোহী গোষ্ঠী হিজবুল মুজাহিদিন সদস্যদের আশ্রয় দিয়েছিলেন। জঙ্গিদমনে রাষ্ট্রপতি পদক পাওয়া এই পুলিশ কর্মকর্তাকে গত শনিবার তিন হিজবুল সদস্যের সঙ্গে আটক করা হয়। ভারতের সম্প্রচারমাধ্যম এনডিটিভি জানিয়েছে, গ্রেফতারের পর দেবিন্দর সিংয়ের বাড়িতে অভিযান চালিয়ে একে রাইফেল ছাড়াও দুটি পিস্তল পাওয়া যায়। দেবিন্দর সিং

গত বছরের ১৫ আগস্ট সাহসিকতার জন্য রাষ্ট্রপতি পুলিশ পদক পান দেবিন্দর সিং। শনিবার দিল্লি যাওয়ার পথে শ্রীনগর-জম্মু মহাসড়কের একটি যানবাহন থেকে তিন হিজবুল সদস্যের সঙ্গে আটক হন তিনি। পরে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

তদন্তকারীরা বলছেন, আটক হওয়া হিজবুল সদস্যদের দেবিন্দর সিং নিজের কঠোর নিরাপত্তায় ঘেরা শ্রীনগরের বাদামি ক্যান্টনমেন্টের বাড়িতে আশ্রয় দিয়েছিলেন। গত শুক্রবার দক্ষিণ কাশ্মিরের সোপিয়ান থেকে তাদের নিজের বাড়িতে নিয়ে আসেন তিনি। রাতে তারা সেনাবাহিনীর ১৫ কর্পসের সদর দফতরের পাশের ওই বাড়িতেই থাকে।  পরদিন সকালে তারা জম্মু রওনা দেয়। সেখান থেকে তাদের দিল্লি যাওয়ার পরিকল্পনা ছিল।

ভারতের তদন্তকারীরা  জানিয়েছেন, দেবিন্দর সিং এখন সন্ত্রাসী হিসেবে বিবেচিত হবেন। তাকে জিজ্ঞাসাবাদ করবে নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থার একটি যৌথ দল।

/জেজে/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম