ভারত সফরে যাচ্ছেন ট্রাম্প

বিদেশ ডেস্ক
১৪ জানুয়ারি ২০২০, ১৯:২৬আপডেট : ১৪ জানুয়ারি ২০২০, ১৯:২৭

সহসাই ভারত সফরে যেতে পারেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এখনও ওই সফরের দিনক্ষণ চূড়ান্ত করা হয়নি। দুই দেশের কর্মকর্তাদের বৈঠকে এই দিনক্ষণ নির্ধারণ করা হবে। সূত্রের বরাত দিয়ে মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। ভারত সফরে যাচ্ছেন ট্রাম্প
প্রতিবেদনে বলা হয়, মার্কিন সিনেটে ট্রাম্পের বিরুদ্ধে আনা ইমপিচমেন্ট প্রস্তাব নিয়ে ভোটগ্রহণের তারিখ বিবেচনা করেই তার ভারত সফরের দিনক্ষণ নির্ধারণ করা হবে।

এর আগে ২০১৯ সালের ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে ট্রাম্পকে আমন্ত্রণ জানিয়েছিল দিল্লি। তবে সেবার শেষ পর্যন্ত তিনি ওই অনুষ্ঠানে যেতে পারেননি তিনি।

সে সময় মার্কিন কর্মকর্তারা জানান, ঠিক ওই সময়েই রাষ্ট্রীয় একটি জরুরি ভাষণের দিন পড়ে যাওয়ায় ভারতের আমন্ত্রণ রক্ষা করতে পারেননি ট্রাম্প।

সর্বশেষ ২০২০ সালের ৭ জানুয়ারি ট্রাম্পকে নতুন বছরের শুভেচ্ছা জানাতে ফোন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই সময় তিনি মার্কিন প্রেসিডেন্টকে বলেন, দুই দেশের সম্পর্ক ক্রমেই আরও দৃঢ় হচ্ছে।

এনডিটিভি জানিয়েছে, বিদ্যমান সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যেই এবার দিল্লি সফরে যেতে পারেন ট্রাম্প। আগামী নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগেই এ সফরের ব্যাপারে আগ্রহী তিনি।

এর আগে গত নভেম্বরে মোদির আমন্ত্রণ সম্পর্কে জানতে চাইলে ট্রাম্প বলেন, ‘তিনি আমাকে আমন্ত্রণ জানিয়েছেন। সময় বের করে ভারতে যাবো।’

আসন্ন সফরে ২০১৮ সাল থেকে স্থগিত থাকা ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে কথা হতে পারে ডোনাল্ড ট্রাম্প ও নরেন্দ্র মোদির মধ্যে। আর তা যদি সফল হয় তাহলে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় হবে। তবে চলতি সপ্তাহেই ট্রাম্পের বিরুদ্ধে আনা ইমপিচমেন্ট প্রস্তাব নিয়ে ভোটাভুটি হবে। স্বভাবতই এ নিয়ে চাপের মুখে রয়েছেন তিনি। ফলে এই ভোটাভুটিতে কী হয় তার ওপরই নির্ভর করছে ট্রাম্পের ভারত সফরের দিনক্ষণ নির্ধারণের বিষয়টি।

/এমপি/
সম্পর্কিত
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের