৪৫ বছরে নিজেদের কারণে নিঃসরিত কার্বন কমানোর ঘোষণা মাইক্রোসফটের

বিদেশ ডেস্ক
১৭ জানুয়ারি ২০২০, ১৩:৩৮আপডেট : ১৭ জানুয়ারি ২০২০, ১৩:৪০

বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট জানিয়েছে, তাদের বিশাল প্রতিষ্ঠান চালাতে বিগত ৪৫ বছরে বায়ুমণ্ডলে যে পরিমাণ কার্বন নিঃসরণ করতে হয়েছে তা মুছে ফেলবে তারা। জলবায়ু রক্ষায় প্রয়োজনী ব্যবস্থা নিতে ১০০ কোটি ডলারের একটি তহবিল গড়ে তুলবে তারা। 

৪৫ বছরে নিজেদের কারণে নিঃসরিত কার্বন কমানোর ঘোষণা মাইক্রোসফটের  

বিশ্ব আবহাওয়া সংস্থার (ডব্লিউএমও) এর প্রতিবেদন অনুসারে, পৃথিবীর বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড ও অন্য গ্রিনহাউস গ্যাসের উপস্থিতি রেকর্ড ছাড়িয়ে গেছে। গত এক দশকের গড় বৃদ্ধির চেয়ে গত বছর বেশি বেড়েছে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ। এছাড়া তাপমাত্রা বৃদ্ধিতে ভূমিকা রাখা মিথেন ও নাইট্রাস গ্যাসের পরিমাণও বেড়েছে।  

মাইক্রোসফটের এই পদক্ষেপ অন্যান্য বেসরকারি প্রতিষ্ঠান থেকে আলাদা। অন্যান্য প্রতিষ্ঠানগুলো চলমান কিংবা ভবিষ্যতের কার্বন নিঃসরণ কমানোর প্রতিশ্রুতি দিয়েছে। সেখানে মাইক্রোসফট অতীতের দায়বদ্ধতাও নিজের কাঁধে তুলে নিয়েছে। 

মাইক্রোসফটের প্রধান নির্বাহী সত্য নাদেলা বলেন, ‘বিগত এক দশকে আমরা যদি কিছু শিখে থাকি তা হচ্ছে কার্বন নিঃসরণের মাধ্যমে প্রযুক্তির উন্নয়ন ভালো কিছুর চেয়ে বেশি ক্ষতি করতে পারে।’ তিনি বলেন, বৈশ্বিক উষ্ণা এই হারে বাড়তে থাকলে তা মারাত্মক পরিণতি ডেকে আনবে। তাই আমাদের বিকল্প পথ খুঁজতেই হবে।

পরিস্থিতি মোকাবিলায় একটি জলবায়ু উদ্ভাবনী তহবিল করে তুলবে তারা। আগামী চার বছরে কার্বন নিঃসরণ হ্রাসে ১০০ কোটি ডলার ব্যয় করা হবে এই তহবিল থেকে। 

/এমএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের