সিরিয়ায় রুশ বিমান হামলায় শিশুসহ নিহত ৪১

বিদেশ ডেস্ক
১৩ ডিসেম্বর ২০১৫, ১০:২৮আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৫, ১০:৩০

Russian airstrikes in Syria সিরিয়ার আলেপ্পো প্রদেশে শনিবার রুশ বিমান হামলায় নিহত হয়েছেন অন্তত ৪১ জন। নিহতদের মধ্যে ১৫ শিশুও রয়েছে। হামলায় আহত হয়েছেন ৬৫ জন। সিরিয়ার বেসামরিক নিরাপত্তা কর্তৃপক্ষ রুশ হামলা ও হতাহতের ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।
আলেপ্পোর মুনবিজ শহরের বাসিন্দারা জানান, সেখানকার একটি আবাসিক স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালায় রাশিয়া। এতে ১৫ শিশুসহ নিহত হন ৩০ জন। একই প্রদেশের আতারিব শহরে চালানো রুশ বিমান হামলায় নিহত হন আরও ১১ জন।
একই দিন সিরিয়ার হামুরিয়ে, সাকবা, কফর বাতনা ও জাসরেইন এলাকায় বোমাবর্ষণ করে দেশটির ক্ষমতাসীন আসাদ সরকার। তবে সরকারি বাহিনীর বোমাবর্ষণের ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের সংখ্যা জানা যায়নি।
২০১৫ সালের ৩০ সেপ্টেম্বর সিরিয়ায় বিমান হামলা শুরু করে রাশিয়া। দায়েশ বা আইএসকে দমনের নামে হামলা চালানো হলেও মূলত সিরিয়ার ক্ষমতাসীন আসাদ সরকারকে রক্ষা করতেই দেশটি এ হামলা চালাচ্ছে বলে দাবি পশ্চিমাদের।জাতিসংঘের হিসাবে, ২০১১ সাল থেকে সিরিয়ায় চলমান সংঘাতে এখন পর্যন্ত নিহতের সংখ্যা অন্তত আড়াই লাখ। সূত্র: আনাদোলু।
/এমপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম