পৃথিবীর শেষ দিন পর্যন্ত চীনের পাশে থাকবে মিয়ানমার: সু চি

বিদেশ ডেস্ক
১৮ জানুয়ারি ২০২০, ১৮:০২আপডেট : ১৮ জানুয়ারি ২০২০, ১৮:৪৮

‘পৃথিবীর শেষ দিন পর্যন্ত’ চীনের পাশে  থাকার প্রতিশ্রুতি দিয়েছেন মিয়ানমারের নেত্রী অং সান সু চি। শনিবার সফররত চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেছেন তিনি। একাধিক বড় ধরনের অবকাঠামোগত চুক্তি স্বাক্ষর করতে দুই দিনের রাষ্ট্রীয় সফরে গতকাল শুক্রবার মিয়ানমার পৌঁছেন চীনের প্রেসিডেন্ট। পৃথিবীর শেষ দিন পর্যন্ত চীনের পাশে থাকবে মিয়ানমার: সু চি

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘ ৭০ বছর ধরে দুই প্রতিবেশী চীন ও মিয়ানমারের মধ্যে মিত্রতা অটুট রয়েছে। আন্তর্জাতিক অঙ্গনে সব সময় মিয়ানমারের সামনে ঢাল হয়ে দাঁড়িয়েছে চীন। দীর্ঘ এ সময়ে মিয়ানমারে ক্ষমতার পালাবদল হলেও মিত্রতার সম্পর্কে এর প্রভাব পড়েনি।

মিয়ানমারের রাষ্ট্রীয় সংবাদপত্র গ্লোবাল নিউ লাইট জানিয়েছে, মিয়ানমারে পৌঁছে গতকাল শুক্রবার নিজের সফরকে দুই প্রতিবেশীর মধ্যকার সম্পর্কের ‘ঐতিহাসিক মুহূর্ত’ বলে মন্তব্য করেন চীনা প্রেসিডেন্ট। পরে গতকাল এক অনুষ্ঠানে সুচি বলেন, ‘বিনা বাক্যব্যয়ে পৃথিবীর শেষ দিন পর্যন্ত প্রতিবেশী একটি দেশের পাশে দাঁড়াতে হয়।’

শি জিনপিং নয় বছর আগে চীনের ভাইস প্রেসিডেন্ট হিসেবে মিয়ানমার সফর করলেও প্রেসিডেন্ট হিসেবে এটাই তাঁর প্রথম মিয়ানমার সফর।

২০১৭ সালে মিয়ানমারের সংখ্যালঘু রোহিঙ্গাদের ওপর দেশটির সরকারের নিপীড়নের কারণে পশ্চিমা রাষ্ট্রগুলোসহ আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক সমালোচনার মুখে পড়েন সুচি। বহির্বিশ্বের নিন্দার মুখেও মিয়ানমারের পাশে শক্ত অবস্থান নিয়েছে বেইজিং।

/জেজে/বিএ/এমওএফ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম