রহস্যময় চীনা ভাইরাস নিয়ে বাড়ছে উদ্বেগ

বিদেশ ডেস্ক
১৮ জানুয়ারি ২০২০, ২০:৩৭আপডেট : ১৮ জানুয়ারি ২০২০, ২০:৪৩

চীনের পক্ষ থেকে সেখানে ‘রহস্যময়’ ভাইরাসে আক্রান্ত মানুষের যে পরিসংখ্যান হাজির করা হয়েছে, প্রকৃত আক্রান্তের সংখ্যা তার চেয়ে অনেক বেশি। বেইজিং-এর দাবি অনুযায়ী এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ৫০ জন। তবে ব্রিটিশ বিজ্ঞানীরা আশঙ্কা করছেন, এই সংখ্যা দেড় হাজারেরও বেশি। ‘নতুন’ এই করোনা ভাইরাসে গত বছর ডিসেম্বরে উহান শহরে দুই ব্যক্তি প্রাণ হারিয়েছে। চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়ায় একে উহান ভাইরাস নামে ডাকা হচ্ছে। রহস্যময় চীনা ভাইরাস নিয়ে বাড়ছে উদ্বেগ

চীনে এখন পর্যন্ত আতঙ্কের বড় কারণ 'সার্স'। করোনা ভাইরাস থেকে সৃষ্ট এই রোগের ভয়াবহতা আগেও দেখেছে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশটি। ২০০২ থেকে ২০০৩ সালে চীনের মূল ভূখণ্ডে এই ভাইরাসে আক্রান্ত হয়ে ৩৪৯ জনের মৃত্যু হয়েছিল। সে সময় হংকংয়ে মারা যান আরও ২৯৯ জন। এবারে নতুন রহস্যময় এক ভাইরাস নিয়ে দেশটিতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এ নিয়ে জরিপ পরিচালনা করেছে লন্ডনের ইম্পেরিয়াল কলেজের বৈশ্বিক সংক্রামক রোগ বিশ্লেষণ বিভাগের এমআরসি সেন্টার।

রহস্যময় নতুন ভাইরাসটি মূলত চীনের উহান শহর থেকে ছড়াচ্ছে। তবে থাইল্যান্ডে দুই জন ও জাপানে একজন আক্রান্ত হওয়ার তথ্য পাওয়া গেছে। আর এতেই আতঙ্কিত হয়ে পড়েছেন বিশেষজ্ঞরা। এমআরসি সেন্টারের অধ্যাপক নীল ফার্গুসন বলেন, উহান থেকে অন্য দেশে যাওয়া তিন জন আক্রান্ত হয়েছে। আশঙ্কা করা হচ্ছে খবর না পাওয়া আর ও অনেকে আক্রান্ত হয়েছে।

/জেজে/বিএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম