আগামী সপ্তাহে ইউরোপ সফরে যাচ্ছেন শি জিনপিং

আন্তর্জাতিক ডেস্ক
০৪ মে ২০২৪, ১৮:১৩আপডেট : ০৪ মে ২০২৪, ১৮:১৩

পাঁচ বছরের মধ্যে প্রথমবারের মতো ইউরোপ সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ইউরোপীয় ইউনিয়নের ভর্তুকি বিরোধী তদন্ত, গুপ্তচরবৃত্তি ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধে মস্কোকে চীনের একচেটিয়া সমর্থনের ফলে সৃষ্টি হওয়া উত্তেজনার মধ্যেই আগামী সপ্তাহে ফ্রান্স, হাঙ্গেরি ও সার্বিয়া যাবেন তিনি। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের বরাত দিয়ে শনিবার (৪ এপ্রিল) এ খবর  জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্যা গার্ডিয়ান।

আগামী সোমবার প্যারিসে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সাথে সাক্ষাৎ করবেন চীনের প্রেসিডেন্ট। ইউক্রেন-রাশিয়া যুদ্ধের অবসান ঘটাতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর চাপ প্রয়োগ করতে  দীর্ঘদিন ধরেই শি জিনপিংকে অনুরোধ জানিয়ে আসছেন ম্যাক্রোঁ। একই দিন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেয়েনের সঙ্গেও দেখা করবেন তিনি।

চীনকে কেন্দ্র করে গড়ে ওঠা জার্মান থিঙ্কট্যাঙ্ক কোম্পানি মেরিক্সের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক পরিচালক আবিগায়েল ভ্যাসেলিয়ার জানান, চীনের চাওয়া বেশ পরিস্কার। তার মতে, ইইউয়ের ভর্তুকি বিরোধী তদন্তের বিরুদ্ধে লবিং এবং দ্বিপাক্ষিক সম্পর্ক স্থিতিশীলের বিষয়ে মনোযোগ দিতেই শি জিনপিং-এর এই সফর।

এর আগে গত সেপ্টেম্বরে চীন যে বৈদ্যুতিক কার তৈরি করেছে এবং তাতে রাষ্ট্রের ভর্তুকি রয়েছে, তার তদন্ত করছে ইইউ। এছাড়া ইউরোপের বাজারে চীনা পণ্যের নিষেধাজ্ঞা ও বিধিনিষেধ রয়েছে। আর এই বিধিনিষেধ বেশিদিন বহন করা চীনের পক্ষে সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ভ্যাসেলিয়ার। এছাড়া সম্প্রতি ইউরোপের দেশগুলোতে গুপ্তচরবৃত্তি বাড়ানোর অভিযোগ রয়েছে চীনের বিরুদ্ধে।

এসব কারণে শি জিনপিং-এর ইউরোপ সফরকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। প্যারিস ভ্রমণ শেষে, ইউরোপে চীনের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের সাথেও দেখা করবেন শি জিনপিং। এরপর তিনি যাবেন সার্বিয়ায়।

/এস/
সম্পর্কিত
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম