ত্রিপোলির সরকার পতন হলে সন্ত্রাসের হুমকির মুখে পড়বে ইউরোপ: এরদোয়ান

বিদেশ ডেস্ক
১৮ জানুয়ারি ২০২০, ২১:৫০আপডেট : ১৮ জানুয়ারি ২০২০, ২১:৫৪

লিবিয়ার জাতিসংঘ সমর্থিত সরকারের পতন হলে ইউরোপ নতুন সন্ত্রাসী গোষ্ঠীর হুমকির মুখে পড়তে পারে বলে সতর্ক করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। শনিবার মার্কিন সংবাদমাধ্যম পলিটিকোতে লেখা এক নিবন্ধে এই হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এরদোয়ান বলেন, ত্রিপোলির সরকারকে পর্যাপ্ত সহায়তা দিতে ব্যর্থ হলে তা হবে ইউরোপের মূল্যবোধের সঙ্গে বিশ্বাসঘাতকতা। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান

লিবিয়ার সংঘাতের রাজনৈতিক সমাধান খুঁজে বের করতে রবিবার জার্মানিতে বসছে গুরুত্বপূর্ণ এক শান্তি সম্মেলন। চ্যান্সেলর অ্যাঞ্জেলা ম্যার্কেল এই সম্মেলনে অংশ নিতে তুরস্ক, রাশিয়া, চীন, ফ্রান্স, যুক্তরাজ্য ও অন্য আঞ্চলিক দেশগুলোর নেতাদের আমন্ত্রণ জানিয়েছেন। ওই সম্মেলনের আগে পলিটিকোতে প্রকাশিত হলো তুরস্কের প্রেসিডেন্টের নিবন্ধ।

ওই নিবন্ধে ত্রিপোলি সরকারের অন্যতম সমর্থক রজব তাইয়্যেব এরদোয়ান লেখেন, ‘লিবিয়ার বৈধ সরকারের পতন হলে ইউরোপ নতুন ধরনের এক ঝাঁক সমস্যা ও হুমকির মুখোমুখি হবে।’ তিনি বলেন, ‘আইএস ও আল কায়েদার মতো সন্ত্রাসী সংগঠন যারা সিরিয়া ও ইরাকে পরাজিত হয়েছে তারা নিজেদের পায়ে দাঁড়ানোর মতো উর্বর ভূমি পাবে। ইউরোপ লিবিয়াকে সামরিক সহায়তা দিতে অনাগ্রহী হওয়ার বিষয়টি মাথায় রেখে তুরস্ক তা দিতে বাধ্য হয়েছে।’

প্রসঙ্গত, গত নয় মাস ধরে লিবিয়ায় আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার ও হাফতার বাহিনীর মধ্যে সংঘর্ষ চলছে। তুরস্ক ও রাশিয়ার মধ্যস্থতায় একটি অস্ত্রবিরতি চুক্তিতে জাতিসংঘ সমর্থিত সরকার স্বাক্ষর করলে এতে স্বাক্ষর করেননি হাফতার। মস্কোর ওই খসড়া চুক্তিতে অনেক দাবি মানা হয়নি বলে দাবি করেন হাফতার।

 

/জেজে/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম