লিবিয়ার গৃহযুদ্ধে বিদেশি হস্তক্ষেপ বন্ধের আহ্বান জাতিসংঘ দূতের

বিদেশ ডেস্ক
১৮ জানুয়ারি ২০২০, ২২:২৩আপডেট : ১৮ জানুয়ারি ২০২০, ২২:২৬

লিবিয়ার গৃহযুদ্ধে বিদেশি হস্তক্ষেপ বন্ধের আহ্বান জানিয়েছেন দেশটিতে নিযুক্ত জাতিসংঘের বিশেষ দূত ঘাসান সালামে। বার্লিনে শান্তি সম্মেলন শুরুর আগে শনিবার তিনি বলেন, লিবিয়ার সংঘাতে বিভিন্ন প্রক্সি গ্রুপকে দেওয়া বিদেশি সহায়তা সহিংসতার এক মারাত্মক চক্র তৈরি করেছে। তবে আলোচনা নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব মন্তব্য করেন তিনি। লিবিয়ার গৃহযুদ্ধে বিদেশি হস্তক্ষেপ বন্ধের আহ্বান জাতিসংঘ দূতের

গত নয় মাস ধরে লিবিয়ায় আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার ও হাফতার বাহিনীর মধ্যে সংঘর্ষ চলছে। লিবিয়ার সংঘাতের রাজনৈতিক সমাধান খুঁজে বের করতে রবিবার জার্মানিতে বসছে গুরুত্বপূর্ণ এক শান্তি সম্মেলন। চ্যান্সেলর অ্যাঞ্জেলা ম্যার্কেল এই সম্মেলনে অংশ নিতে তুরস্ক, রাশিয়া, চীন, ফ্রান্স, যুক্তরাজ্য ও অন্য আঞ্চলিক দেশগুলোর নেতাদের আমন্ত্রণ জানিয়েছেন।

ওই সম্মেলন শুরুর আগে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে লিবিয়ায় নিযুক্ত জাতিসংঘ দূত বলেন, ‘বিদেশি শক্তিগুলো লিবিয়ার স্থানীয় প্রক্সি গোষ্ঠীগুলোকে সরাসরি অস্ত্র, সরঞ্জাম, অর্থ এবং সামরিক সহায়তা দিচ্ছে। এসব কর্মকাণ্ড সহিংসতার মারাত্মক চক্র তৈরি করছে’।

গত মাসে লিবিয়ায় সেনা মোতায়েন করতে তুরস্ক আইন প্রণয়নের পর দেশটির গৃহযুদ্ধে বিদেশি রাষ্ট্রের হস্তক্ষেপের বিষয়টি সামনে আসে। অপরদিকে খলিফা হাফতারের বাহিনীকে সমর্থন দিচ্ছে রাশিয়া, মিসর, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও জর্ডান।

প্রসঙ্গত, ২০১১ সালে মুয়াম্মার গাদ্দাফির পতনের পর থেকে গৃহযুদ্ধের কবলে রয়েছে লিবিয়া। জাতিসংঘের হিসেবে গত কয়েক বছরের সহিংসতায় দেশটিতে হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছে। বাস্তুচ্যুত হলে লাখ লাখ মানুষ।

/জেজে/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বশেষ খবর
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী