প্লাস্টিকজাত দ্রব্য নিষিদ্ধ করছে চীন

বিদেশ ডেস্ক
২০ জানুয়ারি ২০২০, ১৭:০০আপডেট : ২০ জানুয়ারি ২০২০, ১৭:১২

একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক ব্যবহার নিষিদ্ধ করতে যাচ্ছে চীন। বিশ্বে সবচেয়ে বেশি প্লাস্টিক ব্যবহারকারী দেশটির সরকার জানায় ২০২০ সালের মধ্রে অপচনশীল প্লাস্টিক বড় শহরগুলো থেকে নিষিদ্ধ করা হবে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্লাস্টিকজাত দ্রব্য নিষিদ্ধ করছে চীন প্রাণীকে বিষাক্ত ও আহত করার পাশাপাশি খাদ্যপণ্যে প্লাস্টিকের সর্বব্যাপী উপস্থিতি মানুষের হরমোনের ওপর প্রভাব ফেলছে। এটি জীবন শঙ্কাকারী নানা রোগ ও আগাম বয়ঃসন্ধির একটি বড় কারণ। প্লাস্টিকের অধিক ব্যবহার আমাদের গ্রহের টিকে থাকার চ্যালেঞ্জও বাড়িয়ে তুলছে। এসব দূষণ বন্ধের জন্য লাখ লাখ ডলার ব্যয়ে প্রচারণা শুরু করেছে বিভিন্ন সংগঠন।

চীনের ন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যান্ড রিফর্ম কমিশন রোববার প্লাস্টিক সংক্রান্ত নতুন নীতিমালা প্রকাশ করে জানায়, আগামী পাঁচ বছর ধরে নীতিমালাগুলো বাস্তবায়ন করা হবে।

নতুন নীতিমালায় বলা হয়েছে, ২০২২ সালে সব শহর ও মফস্বল এলাকায় একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক ব্যাগ ব্যবহার নিষিদ্ধ করা হলেও তাজা পণ্য বিক্রয়কারী বাজারগুলোকে ২০২৫ সাল পর্যন্ত এই নিষেধাজ্ঞার বাইরে রাখা হবে। ২০২০ সালের মধ্যে রেস্তোরাঁ শিল্পেও একবার ব্যবহারযোগ্য স্ট্র নিষিদ্ধ করা হবে।

প্রায় ১৪০ কোটি জনসংখ্যার দেশ চীন বিশ্বের অন্যতম প্লাস্টিক বর্জ্য উৎপাদনকারী দেশ। এসব বর্জ্য ব্যবস্থাপনায় গত কয়েক বছর ধরেই হিমশিম খাচ্ছে স্থানীয় কর্তৃপক্ষ। নির্ধারিত সময়ের ২৫ বছর আগেই ভরে গেছে দেশটির সবচেয়ে বড় ময়লার ভাগাড়, যা ১০০টি ফুটবল মাঠের সমান। ২০১৭ সালেই ২১৫ মিলিয়ন টন গৃহস্থালি আবর্জনা সংগ্রহ করেছে চীন। কিন্তু সেগুলো পুনর্ব্যবহারের মতো অবস্থাও আর নেই তাদের।

২০১৮ সালে প্রকাশিত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ভিত্তিক অনলাইন প্রকাশনা ‘আওয়ার ওয়ার্ল্ড ইন ডাটা’র তথ্যমতে, ২০১০ সালে চীনে প্লাস্টিক বর্জ্য উৎপাদন হয়েছিল প্রায় ৬০ মিলিয়ন টন। আর যুক্তরাষ্ট্রে এধরনের বর্জ্য উৎপন্ন হয়েছিল ৩৮ মিলিয়ন টন।

/এমএইচ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম